shono
Advertisement
Bhatpara

'বাড়ির দখল নিতে চাইছে', ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের

ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া ১৫ নম্বর গলি এলাকার বাসিন্দা রশিদের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ দুই যুবক বাইকে করে এসে রশিদ ওরফে গুড্ডুর বাড়িতে চড়াও হয়।
Published By: Subhankar PatraPosted: 12:36 PM Aug 16, 2026Updated: 12:40 PM Aug 16, 2026

ফের গুলি চলল ভাটপাড়ায়। রশিদ খান নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবেশীদের লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। রশিদের স্ত্রী জানিয়েছেন, তাঁদের বাড়ি দখলের চেষ্টার জন্য হুমকি দেওয়া হচ্ছে।

Advertisement

ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া ১৫ নম্বর গলি এলাকার বাসিন্দা রশিদের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ দুই যুবক বাইকে করে এসে রশিদ ওরফে গুড্ডুর বাড়িতে চড়াও হয়। গুড্ডুকে ডাকাডাকি করে। বাড়িতে ছিলেন না রশিদ। আতঙ্কে কেউ দরজা খোলেনি। বাড়ির দরজায় লাথি মারে দুষ্কৃতীরা। এরপর আতঙ্কে রশিদ খানের স্ত্রী প্রতিবেশীদের ডাকাডাকি করলে দুষ্কৃতীরা প্রতিবেশীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। কারও গায়ে গুলি লাগেনি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

রশিদ খানের স্ত্রী বলেন, "ঘরে আমি একা ছিলাম।সেই সময় দরজায় লাথি মারে। পরে গুলি চালায়। আগে বাড়িতে বোমাবাজি হয়েছিল। এবার গুলি চলল। পাশের আবাসনটি দখল করতে চাইছে। পুলিশকে জানিয়েছি।" স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ি সংক্রান্ত ঝামেলা নিয়ে অশান্তি চলছে রশিদের সঙ্গে এক প্রতিবেশীদের তাতেই গুলি চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement