shono
Advertisement

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার পথে রাজ্য বিজেপি

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আসরে নামল রাজ্য বিজেপি৷ রবিবার বিজেপির প্রতিনিধি দল দেখা করে রাজ্যপালের সঙ্গে৷ The post মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার পথে রাজ্য বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:23 PM Dec 04, 2016Updated: 05:53 PM Dec 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মামলার পথে হাঁটতে চলেছে রাজ্য বিজেপি৷ রবিবার এ ইঙ্গিতই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

Advertisement

রাজ্যের টোল প্লাজায় সেনাদের রুটিন মহড়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যকে অন্ধকারে রেখে এ কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি৷ এছাড়াও সেনারা তোলা তুলছেন বলেও অভিযোগ আনেন৷ রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি দিল ছিল তাঁর৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করা হয়৷ শনিবার এ ব্যাপারে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয় তৃণমূল৷ যদিও রাজ্যপাল এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নাম না করেই বলেন, সেনার সম্পর্কে অভিযোগ আনার আগে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা উচিত ছিল৷ পাল্টা তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, মন্তব্য করার আগে রাজ্যপালেরও সবকিছু দেখে নেওয়া জরুরি ছিল৷ এই প্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আসরে নামল রাজ্য বিজেপি৷ রবিবার বিজেপির প্রতিনিধি দল দেখা করে রাজ্যপালের সঙ্গে৷ দিলীপ ঘোষ ছাড়াও এই দলে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, চন্দ্র বসু, জয়প্রকাশ মজুমদার প্রমুখ৷ সেনা অবমাননা ও প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ আনেন তাঁরা৷ রাজ্যে শিশুপাচার নিয়েও সরব হন তাঁরা৷ আর এরপরেই রাজ্য বিজেপি সভাপতি জানান, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন তাঁরা৷

সেনাকে মধ্যে রেখে কেন্দ্র ও রাজ্য সংঘাত চলছিলই৷ বিজেপির এই পদক্ষেপে তা নতুন মাত্রা পাবে বলেই মত রাজনৈতিক মহলের৷

The post মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার পথে রাজ্য বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement