সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই রাজ্যের ৭ পুরসভায় ভোটের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনে সর্বদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
[‘ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও কেন সামার সারপ্রাইজ অফার দিচ্ছে Jio?’]
কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী ১৪ মে ৭টি পুরসভায় ভোটগ্রহণ হবে। পাহাড়ের চার পুরসভা দার্জিলিং, কালিম্পং, মিরিক এবং কার্শিয়াংয়ে হবে নির্বাচন। পাশাপাশি সমতলে নির্বাচন হবে, ডোমকল, পুজালি এবং রায়গঞ্জেও। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেও ভোটের ফলাফলের দিন এখনও ঘোষণা করা হয়নি। পাহাড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য সবরকম ব্যবস্থা নেবে কমিশন।
অন্যদিকে, রবিবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন হল দক্ষিণ কাঁথি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। চৈত্রশেষের তীব্র দাবদাহ উপেক্ষা করে উৎসবের মেজাজে ভোট দিতে বুথে বুথে আসেন ভোটাররা। এবারই রেকর্ড পড়েছে কাঁথির উপনির্বাচনে। প্রায় ৮২ শতাংশ ভোট পড়ে রবিবার। দক্ষিণ কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এই কেন্দ্রে জয়ের বিষয়ে বেশ আশাবাদী। পাশাপাশি বিজেপি প্রার্থী সৌরীন্দ্রমোহন জানা, কংগ্রেস প্রার্থী নবকুমার নন্দ এবং সিপিআই প্রার্থী উত্তম প্রধানকে খুব বেশি বুথে ঘুরতে দেখা যায়নি বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, জেতার বিষয়ে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশেষজ্ঞদের মতে, ৭ পুরসভাতেও জেতার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে শাসকদল তৃণমূল।
[‘সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে’]
The post ১৪ মে ৭ পুরসভায় ভোটের সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের appeared first on Sangbad Pratidin.
