shono
Advertisement

Breaking News

ঘন কুয়াশায় মোড়া দক্ষিণবঙ্গ, ৩১ এর উপর কলকাতার পারদ

বেলা বাড়তেই গরম। ছাতা, সানগ্লাসের দিন চলে এল।
Posted: 09:50 AM Feb 05, 2018Updated: 10:05 AM Feb 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ক্যালেন্ডার বলছে  সোমবার ২২ মাঘ। তবে মাঘের তৃতীয় সপ্তাহে ফিরে এল গরম। কলকাতার পারদ পৌঁছে গেল ৩১ ডিগ্রিতে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি।  ভোর থেকে কুয়াশায় জেরবার গোটা দক্ষিণবঙ্গ।

Advertisement

[মাদক বিক্রির প্রতিবাদে রণক্ষেত্র যাদবপুর, আক্রান্ত পুলিশ]

ডিসেম্বর ও জানুয়ারিতে বহু দিন পর দীর্ঘ সময় শীত পেয়েছে আম বাঙালি। তবে ফেব্রুয়ারি মাস পরার পর থেকে ধীরে ধীরে চড়তে থাকে পারদ। শীতের ভেলকি উধাও হয়ে যায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এমনকী দিনের তাপমাত্রা চড়তে পারে ৩১.৬ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি হবে। এর  ফলে বেলার দিকে চেনা গরম ফিরতে চলেছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিও রীতিমতো উষ্ণ। আসানসোল পারদ ছিল ১৫.৫, বহরমপুর ১৫.৬, ডায়মন্ডহারবার ১৮.২, দিঘা ১৯.২। তবে শৈলশহর দার্জিলিং বেশ ঠান্ডা। পাহাড়ের তাপমাত্রা নেমেছে ৪.২ ডিগ্রিতে।

[রহড়ায় মাশরুম-ম্যাজিক! ছাতুর ছোবলে নিকেশ ক্যানসার]

সোমবার কুয়াশা থাকলেও ভোরের দিকে তেমন ঠান্ডা অনুভব হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কিছু দিন আগে বাংলার উপর ছিল ঘূর্ণাবর্ত। তার জেরে ঠান্ডা কমতে থাকে। ঘূর্ণাবর্ত সরলেও বাতাসে রয়েছে প্রচুর পরিমানে জলীয় বাষ্প। এর ফলে ভোরের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা যায়। উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যায়। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। কুয়াশার দাপটে গতি নিয়ন্ত্রণ হয়েছে ট্রেনের। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ শাখায় দেরিতে চলছে ট্রেন। ব্যাহত হয়েছে ফেরি চলাচল।  ঘন কুয়াশার জেরে সমস্যা হয় দমদম বিমানবন্দরে। বেশ কয়েকটি উড়ান ওঠানামায় বিলম্ব ঘটে। ব্যাঙ্কক-কলকাতা একটি বিমানের অবতরণে দেরি হয়। শিলচরগামী এবং ভুটানের পারোগামী ১ বিমানে টেক অফে  সমস্যা হয়। মুম্বই থেকে কলকাতাগীম ৫ বিমান দেরিতে নামবে বলে খবর মিলেছে।  আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা  বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে থাকবে। অতএব শীত শীত ভাব আর রইল না বঙ্গে, এবার ছাতা, টুপি, সানগ্লাস নিয়ে বেরোতে হবে বঙ্গবাসীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার