shono
Advertisement
Suvendu Adhikari

নমোর পথেই 'অধ্যাত্মচর্চা' শুভেন্দুর, মুখ্যমন্ত্রী হয়েই বেলুড় মঠে, প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম

বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগেই মঠ পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী, সঙ্গী বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।
Published By: Sucheta SenguptaPosted: 12:56 PM May 21, 2026Updated: 03:44 PM May 21, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের যোগ বহুদিনের, তাঁর কৈশোরবেলা থেকে। কলকাতায় এলে তিনি সময় করে একবার বেলুড় মঠ ঘুরে যান। সন্ন্যাসী থেকে প্রেসিডেন্ট মহারাজদের আশীর্বাদ গ্রহণ করেন। এবার সেই পথেই 'অধ্যাত্মচর্চা'য় মন দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হয়ে বৃহস্পতিবার প্রথমবার তিনি গেলেন বেলুড় মঠে। শুভেন্দুর বেলুড় সফরে তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান সন্ন্যাসীরা। এরপর ভিতরে গিয়ে শুভেন্দু রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করেন। অশীতিপর মহারাজের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বেলুড়ের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির আশীর্বাদ গ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। নিজস্ব ছবি

এদিন মঠে পা রেখে তিনি প্রথমে যান মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে। সেখানে আরতি দেখেন, পুজো দেন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত পবিত্র ঘরে গিয়ে প্রণাম জানান তিনি। একে একে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রী শ্রী মা সারদাদেবীর মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রণাম করেন। সবশেষে তিনি মঠের প্রেসিডেন্টের ঘরে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে সময় কাটান এবং আশীর্বাদ গ্রহণ করেন। মঠ সূত্রে খবর, প্রেসিডেন্ট মহারাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রীতিমতো জেট-গতিতে প্রশাসনিক কাজকর্ম করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার হাওড়া ও দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের সূচি রয়েছে তাঁর। এদিন হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে প্রথমে মুখ্যমন্ত্রী যান বেলুড় মঠে। তাঁকে ঘিরে সন্ন্যাসী থেকে সাধারণ দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীও পালটা অভিবাদন গ্রহণ করে জোড় হাতে তাঁদের প্রণাম জানান।

হাঁটু গেড়ে প্রণাম করে মঠে প্রবেশ মুখ্যমন্ত্রীর। নিজস্ব ছবি

মঠে পা রেখে শুভেন্দু প্রথমে যান মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে। সেখানে আরতি দেখেন, পুজো দেন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত পবিত্র ঘরে গিয়ে প্রণাম জানান তিনি। একে একে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রী শ্রী মা সারদাদেবীর মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রণাম করেন। সবশেষে তিনি মঠের প্রেসিডেন্টের ঘরে গিয়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে সময় কাটান এবং আশীর্বাদ গ্রহণ করেন। মঠ সূত্রে খবর, প্রেসিডেন্ট মহারাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভেন্দু অধিকারী।

স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে প্রণাম মুখ্যমন্ত্রীর। নিজস্ব ছবি

বেলুড় মঠ পরিদর্শন সেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রওনা দেন হাওড়া শরৎ সদনের উদ্দেশে। সেখানেই আজ জেলা স্তরের পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন। এরপর দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement