shono
Advertisement

বিএসএফের মহিলা কনস্টেবল ‘ধর্ষণে’এখনও অধরা অভিযুক্ত, গোপন জবানবন্দি রেকর্ড

বুধবার বিকেল পর্যন্ত অধরা অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কিতাব সিং।
Posted: 08:27 PM Feb 22, 2023Updated: 08:27 PM Feb 22, 2023

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের একজন মহিলা কনস্টেবলকে ধর্ষণ করার অভিযোগ দায়েরের পর কেটে গিয়েছে বেশ কয়েকঘন্টা। তা সত্ত্বেও বুধবার বিকেল পর্যন্ত অধরা অভিযুক্ত বিএসএফ ইন্সপেক্টর কিতাব সিং। ইতিমধ্যেই ভবানীপুর থানা থেকে ওই মহিলা কনস্টেবলের দায়ের করা অভিযোগের কপি-সহ যাবতীয় নথিপত্র এসে পৌঁছেছে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের কাছে। সেই অভিযোগের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণগঞ্জ থানাতেও।

Advertisement

অভিযোগের কপি পাওয়ার পর কেস শুরু করা হয়েছে। বুধবার নির্যাতিতা ওই মহিলা কনস্টেবলকে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানাতে। সেখান থেকে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। যদিও ওই মহিলা কনস্টেবলের দায়ের করা অভিযোগের বেশ কয়েকঘন্টা কেটে যাওয়ার পরেও কেন বুধবার বিকেল পর্যন্ত অভিযুক্ত বিএসএফের ওই ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: পার্থর দিকে মল ভরতি মগ ছুঁড়ল জঙ্গি মুসা! পড়ে গেলেন প্রাক্তন মন্ত্রী]

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিএসএফের ইন্সপেক্টর কিতাব সিং বহু বছর ধরেই কাজ করছেন বিএসএফে। ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের আগে অন্য ব্যাটেলিয়ানেও তিনি দায়িত্বপূর্ণ পদে ছিলেন। এর আগে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ ছিল কিনা, তা বিএসএফের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে। নির্যাতিতা বিএসএফের ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি রাতে বিএসএফের অভিযুক্ত ইন্সপেক্টর কিতাব সিং ওই মহিলা কনস্টেবলকে ডেকে বিএসএফ ক্যাম্প চত্বরে নির্জন জায়গায় ধর্ষণ করে। টুঙ্গি বর্ডার আউটপোস্টের দায়িত্বে থাকা বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের ওই ইন্সপেক্টর মহিলা কনস্টেবলদের প্রতি তিনি কেমন ব্যবহার করে থাকেন বা অন্যদের সঙ্গে তিনি কেমন আচরণ করেন, সেসব খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, বিএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করায় কৃষ্ণগঞ্জ ব্লক প্রায় গোটাটাই বিএসএফের নিয়ন্ত্রণাধীন হয়ে গিয়েছে। বিএসএফ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরের বিরুদ্ধে সেই ক্যাম্পের মহিলা কনস্টেবলকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটা জানাজানি হওয়ার পর ইতিমধ্যেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সীমান্ত এলাকার মানুষের মধ্যে। স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন জাগছে, রক্ষক যেখানে ভক্ষকের ভূমিকা পালন করেছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

[আরও পড়ুন: ‘ওর এতদিন জেলে থাকা উচিত নয়’, আচমকায় নওশাদের পাশে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement