shono
Advertisement

নদিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু তিন শ্রমিকের

আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। The post নদিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু তিন শ্রমিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM Jun 24, 2018Updated: 06:32 PM Jun 24, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নদিয়াতে বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের। মৃতরা পেশায় দিনমজুর। মাঠে পাট নিড়ানোর কাজ করছিলেন তাঁরা। এমনিতেই রবিবার সকালে থেকে প্রায় বৃষ্টি নেমেছে। তারমধ্যেই চলছিল নিড়ানোর কাজ। বেলা ১১.৩০ মিনিটে আচমকাই বিদ্যুৎ ঝলকানিতে তাঁদের চমক ভাঙে। প্রাণে বাঁচতে পড়িমরি করে কাছের এক খড়ের চালায় আশ্রয়ও নেন। তবে শেষরক্ষা হয়নি। খড়ের চালার কাছকাছিই বাজ পড়ে। আটজন কাজ করছিলেন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার গাজনা উত্তরপাড়ায়।

Advertisement

[ডুয়ার্সে হাতির দাঁত পাচারের চেষ্টা বানচাল, গ্রেপ্তার সিভিল ইঞ্জিনিয়ার-সহ ৪]

মৃতরা হলেন জয়দেব অধিকারী (৪২), অসিত বিশ্বাস (৪১) ও রমেশ বিশ্বাস (৪২)। তাঁরা প্রত্যেকেই উত্তরপাড়ার বাসিন্দা। তাঁদের সঙ্গে আরও পাঁচজন ছিল। এমনিতে ১০০ দিনের কাজ করেই কোনওরকমে সংসার চলে। এদিন পাট নিড়ানোর কাজ জুটে যেতে খুশিই ছিলেন প্রত্যেকে। বৃষ্টি পড়ায় কষ্ট কম হবে ভেবে তাড়াতাড়ি কাজ করছিলেন। তার মধ্যেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনজনের মৃত্যু হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

The post নদিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু তিন শ্রমিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার