কেশপুরের তৃণমূল বিধায়ক। তিনি বর্তমানে ঋতব্রত শিবিরের একজন। তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ আশিফ ইকবাল ওরফে টয়। তিনি কেশপুরে পূর্ত কর্মাধ্যক্ষ। সোশাল মিডিয়ায় আক্রমণ করায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে তোলাবাজির মামলা রয়েছে, সেই মামলাতেও শোন অ্যারেস্ট করা হয়েছে।
সোশাল মিডিয়ায় আশিফ লেখেন, 'বালিশ পন্থী একজন বিধায়িকাকে বিজেপির সাধারণ কর্মীরা যেভাবে পালিশ করেছে কেশপুরে, ধন্যবাদ জানাবো সে সব বিজেপি কর্মীদেরকে। এইসব সুযোগ সন্ধানীকে কোনভাবেই মদত দেওয়া উচিত নয়। এরা বিষধর সাপের থেকেও খারাপ।' মঙ্গলবার কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস স্মরণ অনুষ্ঠানে ব্যাপক বিক্ষোভের মুথে পড়তে হয় কেশপুরের বিধায়ক শিউলি সাহাকে। তাঁকে দেখেই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। 'গো ব্যাক' স্লোগান ওঠে। তাঁর উদ্দেশে এক একজন এক একরকম অভিযোগ তোলে। কেউ বলেন, 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে।' কেউ আবার 'শিউলি সাহা হঠাও' বলে চিৎকার করেন। পরিস্থিতি সামলা দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেন অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা।
বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে কুরুচিকর পোস্টের পরই তাঁকে ইনফরমেশন টেকনোলজি আইনের ধারাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে তোলাবাজির মামলা রয়েছে, সেই মামলাতেও শোন অ্যারেস্ট করা হয়েছে।
