shono
Advertisement

Breaking News

Humayun Kabir

ধর্মের নামে সুড়সুড়ি! তৃণমূলের কালীঘাটপন্থী নেতাকে গো-ব্যাক স্লোগান, পার্টি অফিস ভাঙচুর

হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করার জন্য তিনি এলাকায় এসেছেন। তাই তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে অনুরোধ করেন স্থানীয়রা।
Published By: Jaba SenPosted: 04:43 PM Sep 06, 2026Updated: 04:43 PM Sep 06, 2026

কালীঘাটপন্থী তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার উত্তর ২৪ পরগনার শাসনে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের কয়েকটি পার্টি অফিসে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, 'ধর্মের নামে সুরসুরি' দিতে এসেছেন হুমায়ুন কবীর। শান্ত এলাকাকে অশান্ত করার জন্য এসেছেন। তাই তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে অনুরোধ করেন স্থানীয়রা।

Advertisement

জানা গিয়েছে, রবিবার বারাসাত ২ নম্বর ব্লকের শাসনের খড়িবাড়িতে একটি কর্মীসভার ডাক দিয়েছিলেন হুমায়ুন। সভার জন্য পুলিশের অনুমতিও নিয়েছিলেন। পুলিশ জানায়, সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত কর্মীসভা করা যাবে। কিন্তু হুমায়ুন কবীর ১২টার পরে ওই কর্মীসভায় হাজির হন। এরপর তাঁকে দেখে বিজেপি কর্মীরা গো-ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার ঘেরাটোপে হুমায়ুনকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বিজেপির দাবি, তৃণমূল ১৫ বছর ধরে অশান্ত করে তুলেছিল শাসন। এখন মিটিং করে আবার নতুন করে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই কারণে তাঁকে রিকোয়েস্ট করে মিটিং করতে বারণ করে দেন স্থানীয়রা। জেলা পুলিশ সুপার জে মার্সি জানিয়েছেন, মিটিংয়ের জন্য নির্দিষ্ট সময়ের পরে ঢুকেছিলেন হুমায়ুন। তাই কয়েকজন বিক্ষোভ দেখিয়েছে। এরপর তাঁকে উদ্ধার করে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement