shono
Advertisement

বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ, আটক তৃণমূল পঞ্চায়েত সদস্য

অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে।
Posted: 08:01 PM Apr 12, 2022Updated: 04:15 PM Apr 13, 2022

অংশুপ্রতীম পাল, খড়গপুর: ফের ধর্ষণের ঘটনা রাজ্যে। এবার বিশেষ ক্ষমতাসম্পন্ন যুবতীকের মুখ চেপে ধরে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পুলিশ।

Advertisement

ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে ২৮ বছরের ওই যুবতী বাসন্তী পুজো উপলক্ষে কালুখাড়া গ্রামে নিজের নিজের দিদির বাড়িতে গিয়েছিলেন। গতকাল, সোমবার সেখানকার একটি পুকুরে দুপুরে স্নান করার পরিকল্পনা ছিল ওই যুবতী ও তাঁর পরিবারের অন্যান্য মহিলাদের। কিন্তু পুকুরে সেই সময় স্থানীয় কয়েকজন যুবক স্নান করছিলেন। যুবতীর দিদির ছেলে এসে ওই যুবকদের পুকুর ছেড়ে দিতে বলে। জানায়, মহিলারা স্নান করবেন। তাই আপাতত সেখান থেকে চলে যেতে। কিন্তু সেই নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। তবে খানিক পরই তা মিটেও যায়।

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ শ্রী সিমেন্টের, কে হচ্ছে নয়া ইনভেস্টর?]

এরপর রাতে এক আত্মীয়ের সঙ্গে ওই বিশেষ ক্ষমতাসম্পন্ন যুবতী পুকুর পারে আসেন বাসন মাজতে। আত্মীয়ার বাসন ধোওয়ার সময় সেখানেই দাঁড়িয়েছিলেন যুবতী। অভিযোগ, সেই সময়ই তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিজিৎ মণ্ডল তাঁর মুখ চেপে টেনে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় যুবতীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত প্রধান কৃষ্ণ বেরা। যায় পুলিশও। কিন্তু পঞ্চায়েতে সদস্য জড়িত থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এই ভয়েরই নাকি বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে নির্যাতিতার পরিবারকে চাপ দেয় দেওয়া হয়। কিন্তু যুবতীর পরিবার জানিয়ে দেয়, তারা থানায় যাবে। তবে পিংলা থানার দ্বারস্থ হলে তাদের অভিযোগ নেয়নি পুলিশ। যুবতীর বাড়ির লোকেরা এরপর মেদিনীপুর জেলা আদালতের দ্বারস্থ হয়। বিষয়টি সামনে এলে মুখ পুড়বে জেনে পিংলা থানা কোতুয়ালি থানার সাহায্য় নেয়। তারাই ওই পরিবারকে আদালত থেকে সরিয়ে নিয়ে যায়। বলা হয়, থানায় অভিযোগ করুন। তৎপরতার সঙ্গে এরপর আটক করা হয় অভিযুক্ত অভিজিৎকেও।

অতিরিক্ত সুপার সুপার (খড়গপুর) রানা মুখোপাধ্য়ায়, এই ঘটনায় পরিবার এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি। সেই অভিযোগ পেলেই গ্রেপ্তার করা হবে অভিজিৎকে। সেই সঙ্গে ঘটনার তদন্তও শুরু হবে।

[আরও পড়ুন: দেশের আগে আইপিএল! জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার