shono
Advertisement

এবার নিজের দলেই নজরদারির মুখে মুকুল রায়

কী জানানো হল দলের তরফে? The post এবার নিজের দলেই নজরদারির মুখে মুকুল রায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Sep 22, 2017Updated: 11:14 AM Sep 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে দলের সেকেন্ড কমান্ড হিসেবে তাঁকেই ধরা হত। এই সেদিনও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সে দিন গিয়েছে। এখন নিজের দলের মধ্যেই কড়া নজরদারিতে পড়লেন মুকুল রায়। তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলেই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

এই কাজটি করলেই সরকারি কর্মীরা পাবেন টানা ১৬ দিনের ছুটি!  ]

বেশ কিছুদিন অন্তরালে মুকুল রায়। তৃণমূলের সামনে যাঁরা থাকেন, তাঁদের মধ্যে তাঁকে আর দেখা যায় না। দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে জল্পনা উঠছিল। সে সবে জল ঢেলে খোদ তৃণমূল নেত্রীর পাশে বসেই বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে দেখা গিয়েছিল তাঁকে। দলের কোর কমিটির বৈঠকেও দেখা গিয়েছিল তাঁকে। ফলে ফের ধোঁয়াশা। যিনি ২১শে জুলাইয়ের মঞ্চে থাকেন না, তিনি থাকেন কোর কমিটির বৈঠকে। জটিল এই ধাঁধার সমাধান যেন কিছুতেই হচ্ছে না। এ মধ্যেই জল্পনা ওঠে বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা আছে তাঁর। সূত্রের খবর, খান্নার কাছে এক পার্টি অফিসে ইদানীং তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। নিজে থেকে দলের কার্য্যালয়ে আর যাবেন না বলেও নাকি জানিয়েছেন। জেড ক্যাটেগরি নিরাপত্তা ছাড়ার পর এ জল্পনা তুঙ্গে ওঠে। অভিযোগ, দলের একাধিক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাঁকে। কিন্তু সে কথা জানেন না তিনি। সংবাদমাধ্যম থেকেই এই অপসারণের কথা জানছেন। আর তাই তাঁর দলত্যাগ নিয়ে প্রতিদিনই কোনও না কোনও জল্পনা ছড়াচ্ছে । রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, মুকুলের দল ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা। পুজোর পরই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

মহরমের দিন ভাসানে গণ্ডগোল রুখতে পুলিশকে কড়া নির্দেশ মমতার  ]

এই প্রেক্ষিতেই পুজোর আগে এ নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির সঙ্গে দলের ঘনিষ্ঠতা নিয়ে বারবার নানা কথা হচ্ছে। সেদিকে নজর রেখেছে দল। সত্যি যদি বিজেপির সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তৃণমূলের দরজা বন্ধ হতে পারে বলেই ইঙ্গিত। এদিন পার্থর কথা তাই রাজনৈতিক এই টানাপোড়েনে তাই বিশেষ ইঙ্গিতবাহী হয়েই থাকল। তবে যাঁকে নিয়ে এত কথা তাঁ নাম যেহেতু মুকুল রায়, তাই পূর্বাভাস মিলবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ। ২০১৫ থেকে যে পর্বের শুরু, ২০১৭-এর পুজোর মুখেও তার বদল দেখা যাচ্ছে না।

পুজোর আগে প্রচুর বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার রাজ্যে ]

The post এবার নিজের দলেই নজরদারির মুখে মুকুল রায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার