shono
Advertisement
Basanti

মৃত বাবার গচ্ছিত টাকা কার? বাসন্তীতে দাদাকে পিটিয়ে খুন ২ ভাইয়ের!

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 08:30 PM Feb 28, 2026Updated: 08:30 PM Feb 28, 2026

বাবার গচ্ছিত টাকা নিয়ে বিবাদ! বাসন্তীতে ভাইয়ের হাতে খুন দাদা! এক ভাইকে আটক করেছে পুলিশ। অন্যজন পলাতক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইউসুব আলি মোল্লা। বয়স ৪৪ বছর। তিনি বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের হাড়ভাঙ্গি গ্রামের বাসিন্দা। তাঁরা তিনভাই। দিনকয়েক আগে মারা গিয়েছেন ইউসুবদের বাবা। এদিকে বাবার গচ্ছিত টাকায় অধিকার কার? তা নিয়ে তিন ভাই ইউসুব আলি মোল্লা, সইদ আলি মোল্লা ও সাইফুদ্দিন মোল্লার মধ্যে বচসা চলছিল। সেই বচসা এ দিন বিকালে চরম আকার নেয়। অভিযোগ, সইদ আলি ও সাইফুদ্দিন লাঠি নিয়ে বেধড়ক মারধর করে ইউসুবকে। তাতেই তিনি গুরুতর আহত হন। মৃত্যু হয় ঘটনাস্থলেই। ঘটনার খবর পৌঁছয় বাসন্তী থানায়। বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছয়। মৃতদেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, অনুসারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সইদকে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযুক্ত সাইফুদ্দিন পলাতক। মৃতের পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement