shono
Advertisement
Arjun Singh

বারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চলবে ওয়াটার ট্যাক্সি, সড়কপথে যানজট এড়াতে এবার বড় বার্তা অর্জুনের

গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এবার গঙ্গাবক্ষে চলবে ওয়াটার ট্যাক্সি! সড়কপথে যানজট এড়াতে এই পরিকল্পনা করা হয়েছে। এমনই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। যাত্রী স্বাচ্ছন্দকে প্রাধান্য দিতে এই ভাবনাচিন্তা বলে খবর।
Published By: Suhrid DasPosted: 02:33 PM Jul 24, 2026Updated: 04:44 PM Jul 24, 2026

গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এবার গঙ্গাবক্ষে চলবে ওয়াটার ট্যাক্সি! সড়কপথে যানজট এড়াতে এই পরিকল্পনা করা হয়েছে। এমনই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। যাত্রী স্বাচ্ছন্দকে প্রাধান্য দিতে এই ভাবনাচিন্তা বলে খবর। এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে গঙ্গার আরও একাধিক জায়গার সঙ্গে যোগাযোগ হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চলবে। কেবল ওয়াটার ট্যাক্সিই নয়, গঙ্গাবক্ষে দূরপাল্লার ভেসেলও চলাচল করবে। সেই কথাও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। স্থলপথের পাশাপাশি জলপথকেও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। পরিবেশ দূষণ কমাতেও জলপথকে নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে খবর। শুধু তাই নয়, কলকাতা-সহ রাজ্যে আরও বেশি সংখ্যায় সরকারি বাস চালানো হবে। পুজোর আগেই আরও বেশি সংখ্যায় সরকারি বাস পথে নামবে। সেই কথাও এদিন জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। আজ, শুক্রবার উলটো রথের দিন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটিপুজোর যোগ দিয়েছিলেন অর্জুন সিং। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী।

গোলঘর পার্কে খুঁটিপুজোর যোগ দিয়েছিলেন অর্জুন সিং। নিজস্ব চিত্র

তিনি জানান, চলতি দুর্গাপুজোর আগেই আরও ৫০০ সরকারি বাস পরিষেবায় যুক্ত হবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে রাস্তায় নামবে প্রায় এক হাজার নতুন সরকারি বাস। তাঁর মতে, সড়ক ও জলপথ—দুই ক্ষেত্রেই এই উদ্যোগ রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই  এই বিষয়ে নবান্নের সবুজ সংকেত মিলেছে।

ওয়াটার মেট্রো দেশের মধ্যে একমাত্র কোচিতে চলাচল করে। সূত্রের খবর, কোচির মতো এখানেও অত্যাধুনিক ব্যাটারিচালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হবে। এগুলো হবে পরিবেশবান্ধব। যাত্রীরা দ্রুত গঙ্গাবঙ্গে যাতায়াত করতে পারবেন। তবে শুধু ওয়াটার মেট্রোই নয়। বিশ্বব‌্যাঙ্কের আর্থিক সহায়তায় সেজে উঠেছে গঙ্গাপারও। প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আড়াইশো কোটি টাকা ব‌্যয়ে নামছে ১৩টি ই-ভেসেল। তাছাড়া আরও ২২টি ভেসেল তৈরি করা হয়েছে, যেগুলো শীঘ্রই গঙ্গাবঙ্গে নামবে। তাছাড়া সেজে উঠছে গঙ্গাপার। বসেছে স্মার্টকার্ড গেট। জলপরিবহণকে ঢেলে সাজানো হবে আগামী দিনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement