shono
Advertisement

Breaking News

গো-রক্ষকদের তাণ্ডব সবথেকে কোন রাজ্যে বেশি জানেন?

সমীক্ষায় মিলল বিস্ফোরক তথ্য। The post গো-রক্ষকদের তাণ্ডব সবথেকে কোন রাজ্যে বেশি জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:14 PM Sep 01, 2017Updated: 03:06 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ক্ষমতা আসার পর দেশে বেআইনি গো-হত্যা রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে মোদি সরকার। পশুহাট বা পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আর কেন্দ্র সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, মানুষ কী খাবে, তা কখনই সরকার ঠিক করতে দিতে পারে না। তবে মুখ্যমন্ত্রী যাই বলুন কেন, এ রাজ্যেও কিন্তু গরু নিয়ে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত সারা দেশের মধ্যে গরু নিয়ে হিংসার ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমাদের রাজ্যে।

Advertisement

[রাম রহিমের জন্মভূমিতে ক্ষুব্ধ ভক্তরা, ধর্ষক বাবার ছবি পড়ে নর্দমায়]

গত মে মাসে দেশের পশুহাট ও পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রিতে নিষিদ্ধ বলে ঘোষণা করে নির্দেশিকা জারি করে মোদি সরকার। আর এই নির্দেশ হাতিয়ার করে দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাতে শুরু করে স্বঘোষিত  গো-রক্ষকরা। গো-মাংস খাওয়া তো অনেক দূরের ব্যাপার, গো-মাংস বহনের অভিযোগেও শুরু হয় গণপিটুনি। গণধোলাইয়ে প্রাণ হারান বহু নিরীহ মানুষ। আর সেই হিংসার রেশ ছড়িয়েছে এ রাজ্যেও। বস্তুত, গত শনিবার জলপাইগুড়িতে গরু পাচারকারী সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে মেরেছে উন্মত্ত জনতা। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে গরু নিয়ে হিংসার ঘটনার বলি হয়েছেন পাঁচজন। যা সারা দেশের মধ্যে সর্বাধিক। বস্তুত, গরু সংক্রান্ত হিংসায় মৃত্যুর ঘটনার নিরিখে উত্তরপ্রদেশের সঙ্গে এ রাজ্যের খুব একটা পার্থক্য নেই। সমীক্ষা দেখা গিয়েছে, গত আট বছরে যোগীর রাজ্যেও গরু নিয়ে হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত আট বছরে এ রাজ্যে গরু নিয়ে মাত্র তিনটি হিংসা ঘটেছে ঠিকই। কিন্তু, প্রতিটি ক্ষেত্রে প্রাণহানি হয়েছে।

[কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৪৫০ জন পাক মদতপুষ্ট জঙ্গি]

প্রসঙ্গত, এ রাজ্যে গরু নিয়ে হিংসার সর্বশেষ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। গত শনিবার ধূপগুড়ি বারোহালিয়া গ্রামে গরু পাচারকারী সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে খুন করেন স্থানীয় বাসিন্দারা। স্বঘোষিত গো-রক্ষকদের সতর্ক হতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরও দেশের নানা প্রান্তে এধরনের ঘটনায় লাগাম পরানো যায়নি।

[লাভ জেহাদে’র নিশানায় হিন্দু যুবতীরা, ফাঁস ভয়ানক তথ্য]

The post গো-রক্ষকদের তাণ্ডব সবথেকে কোন রাজ্যে বেশি জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার