shono
Advertisement

Breaking News

West Bengal Weather Update

শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! 'মেঘভাঙা বৃষ্টি'র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
Published By: Sucheta SenguptaPosted: 11:20 AM Aug 11, 2026Updated: 01:08 PM Aug 11, 2026

শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে। সোমবার সন্ধ্যায় 'মেঘভাঙা বৃষ্টি'র সাক্ষী থেকেছেন শহরবাসী। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘণ্টাখানেকের টানা প্রবল বৃষ্টিতে জল থইথই দশা। ফিরতি পথে চূড়ান্ত নাকাল হতে হয় অফিসযাত্রীদের। এই বিপদ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি ভাসতে পারে বৃষ্টিতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৎস্যজীবীদের চারদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরি করবে। বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা উত্তর বঙ্গোপসাগরে। এছাড়া মৌসুমী অক্ষরেখা বিকানীরের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রে প্রবেশ করেছে। এরপর ডালটনগঞ্জ হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণপূর্ব দিকে এগিয়েছে। এই অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ফলায় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে শুক্রবার। ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কলকাতায় মঙ্গল ও বুধবার কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৯ শতাংশ।

দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আট জেলায়। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হলুদ সর্তকতা। বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূলবর্তী ও পশ্চিমের জেলাতে। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়।

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিচের দিকের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। বাকি জেলায় জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

কলকাতায় মঙ্গল ও বুধবার কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬২.৮ মিলিমিটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement