shono
Advertisement
West Bengal Weather Update

উত্তরে প্রবল দুর্যোগ, দক্ষিণেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরে দুর্যোগ বাড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কেটেছে। দক্ষিণের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণে এদিন ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে উত্তরের পরিস্থিতি ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরে জারি লাল সতর্কতা।
Published By: Suhrid DasPosted: 10:44 AM Jul 08, 2026Updated: 11:55 AM Jul 08, 2026

উত্তরে দুর্যোগ বাড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কেটেছে। দক্ষিণের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণে এদিন ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে উত্তরের পরিস্থিতি ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরে জারি লাল সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এমনি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

দিন কয়েক আগে বাংলায় নিম্নচাপের সতর্কতা জারি হয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। নিম্নচাপটি পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরো একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার হয়ে ছত্রিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মৌসুমি অক্ষরেখা।

আজ, বুধবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে রোডের তেজ বাড়তে থাকে। দুপুরের দিকে ফের আংশিক মেঘলা আকাশ। কলকাতা ও আশেপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে দু-এক ফসলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৩ শতাংশ। আগামী কাল, বৃহস্পতিবার থেকে মহানগরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। হলুদ সর্তকতার আগাম সতর্কতা জারি রয়েছে কলকাতায়।

এদিকে আজ, বুধবার থেকেই উত্তরের পার্বত্য জেলাগুলিতে লাল সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী কাল, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement