shono
Advertisement
West Burdwan

মদ্যপান নিয়ে নিত্য অশান্তি, ঘুমন্ত স্বামীর গলায় হাঁসুয়া চালিয়ে 'খুন' স্ত্রীর

নিজেই খুনের কথা স্বীকার করেছেন মহিলা বলেই জানিয়েছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 05:53 PM Dec 07, 2024Updated: 08:24 PM Dec 07, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মদ্যপ স্বামীর সঙ্গে নিত্য বচসা। শুক্রবার রাতেও সেই অশান্তি চরমে উঠেছিল। পরে ঘুমন্ত স্বামীর গলায় হাঁসুয়া চালিয়ে দিল স্ত্রী। পরে প্রতিবেশীদের কাছে নিজেই গিয়ে স্বামীকে খুনের কথা স্বীকার করে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসার থানার রাজবাঁধে ক্যানেল পাড়ে। মৃত ব্যক্তির নাম চুনা কোঁড়া (৫০)। পুলিশ অম্বু কোঁড়া নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজবাঁধে ক্যানেল পাড়ের এলাকায় ওই দম্পতির বাড়ি। ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলেও কর্মসূত্রে বাইরে থাকেন। দীর্ঘ দিন ধরে ওই ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত ছিলেন। রাতে বাড়ি ফিরে শুরু হত বিবাদ। প্রায় রোজই স্বামী-স্ত্রীর মধ্যে এই মদ খাওয়া নিয়ে অশান্তি চরমে উঠত। পরে থেমেও যেত। স্বামীর এই মদ খাওয়া নিয়ে স্ত্রী অম্বু কোঁড়া তীব্র আপত্তি তুলতেন।

অন্যান্য দিনের মতো শুক্রবারও মদ খেয়ে ওই ব্যক্তি বাড়ি ফিরেছিলেন। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। গতকাল রাতেও বেশ কিছু সময় সেই ঝগড়া চলেছিল। পরে স্বামী ঘুমিয়ে পড়েন। অনতিপরেই স্ত্রী ঘুমন্ত স্বামীর গলায় হাঁসুয়া চালিয়ে দেন। কিছু সময়ের মধ্যেই মারা যান ওই ব্যক্তি। পরবর্তী সময়ে নিজের মধ্যে অনুশোচনা অনুভব হয় ওই মহিলার। তিনি নিজেই প্রতিবেশীদের কাছে এই বিষয়টি জানান। স্বামীকে খুনের কথা স্বীকারও করেন।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই মহিলাকে গ্রেপ্তার করে। কাঁকসা থানার সিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্যই স্বামী খুন। ঘুমন্ত স্বামীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মদ্যপ স্বামীর সঙ্গে নিত্য বচসা।
  • ঘুমন্ত স্বামীর গলায় হাঁসোয়া চালিয়ে দিল স্ত্রী।
  • ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসার থানার রাজবাঁধে ক্যানেল পাড়ে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার