shono
Advertisement
‪‎Tehatta

স্বামীর ‘প্রেমিকা’কে দেখে চড়াও স্ত্রী, ভরা বাজারে নাক-মুখ ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড

বেতাই বাজারের এই রক্তক্ষয়ী ঘটনা দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। ভরা বাজারে ওই মহিলার এমন রূপ দেখে ততক্ষণে চোখ কপালে ওঠার জোগাড় উপস্থিত সকলের!
Published By: Jaba SenPosted: 06:39 PM Aug 19, 2026Updated: 07:01 PM Aug 19, 2026

ভরা বাজারে স্বামীর ‘প্রেমিকা’কে দেখে চড়াও স্ত্রী! চলল বেধড়ক মারধর। মারের চোটে ফেটে গেল 'প্রেমিকা'র নাক-মুখ। এই নিয়ে তোলপাড় তেহট্ট (‪‎Tehatta) থানার বেতাই বাজার। বুধবার সকালে বাজারে তখন কেনাকাটার ভিড়। তার মাঝেই হঠাৎ তুলকালাম কাণ্ড! স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তাঁর প্রেমিকার উপর চড়াও হলেন স্ত্রী। বেতাই বাজারের এই রক্তক্ষয়ী ঘটনা দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। ভরা বাজারে ওই মহিলার এমন রূপ দেখে ততক্ষণে চোখ কপালে ওঠার জোগাড় উপস্থিত সকলের!

Advertisement

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পেশায় একজন যানচালক। তাঁর স্ত্রী গৃহবধূ। বেশ কয়েকদিন আগে ওই যুবকের সঙ্গে পাশের গ্রামের এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । সেই মহিলাও বিবাহিত। এই নিয়ে ইতিপূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে বহুবার অশান্তি ও বচসা হয়েছে। কিন্তু স্ত্রীকে তোয়াক্কা না করে লুকিয়ে প্রেম চালিয়ে গিয়েছেন ওই যুবক। লুকিয়ে প্রেমিকাকে অতিরিক্ত সময় দেওয়া নিয়ে স্ত্রীয়ের সঙ্গে সম্প্রতি তাঁর ঝামেলাও হয়। এই নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন ওই মহিলা। বুধবার তিনি খবর পান, বেতাই বাজারে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সেই 'প্রেমিকা'। খবর পেয়ে পিসিকে সঙ্গে নিয়ে সোজা বাজারে হাজির হন স্ত্রী। বাজারের একটি দোকানের বারান্দায় প্রেমিকাকে দেখতে পেয়েই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দু'জন। শুরু হয় বেধড়ক মারধর। মারধরের জেরে যুবতীর নাক ও মুখ ফেটে রক্ত বের হতে থাকে। এই ঘটনার আকস্মিকতায় বাজারে উপস্থিত মানুষ মহিলাকে আটকানোর সাহস পাননি।

​আক্রান্ত মহিলার অভিযোগ, তাঁকে মারধরের পাশাপাশি তাঁর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement