shono
Advertisement

স্বামী পরিত্যক্তা যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ, অধরা প্রেমিক

কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই প্রাণ গেল যুবতীর। The post স্বামী পরিত্যক্তা যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ, অধরা প্রেমিক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:18 PM Jul 03, 2018Updated: 01:48 PM Jul 03, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: কুপ্রস্তাবে রাজি হয়নি। স্বামী পরিত্যক্তা যুবতীকে ঘরের মধ্যেই কুপিয়ে খুন। খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। মৃতার নাম সুস্মিতা সরকার (২০)। অভিযুক্ত প্রেমিকের নাম বাবাই। ঘটনার পর থেকেই পলাতক সে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নৃশংস ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙা এলাকার নতুন গোপালপুরে।

Advertisement

[পুলিশ লাইন চত্বরে মহিলা কনস্টেবলকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত স্বামী]

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তিন বছর আগেই ওই যুবতীর বিয়ে হয় হুগলির শেওড়াফুলিতে। সেখানে আড়াই বছর সংসার করেও স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। মাস ছয়েক আগে তাই বাপের বাড়িতে চলে আসেন সুস্মিতাদেবী। এদিকে বাপের বাড়িতে ফিরে আসার বেশ কিছুদিনের মধ্যেই পাড়ার এক যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সেই যুবকেরই নাম বাবাই। মাঝে মাঝেই দু’জনে দেখা করতেন। বিষয়টি নিয়ে পাড়ায় কানাঘুষোও চলছিল।তবে তাতে গা করেননি ওই যুবতী ও তাঁর পরিবারের সদস্যরা। এদিকে ঘনঘন দেখা ও গল্প করার মধ্যে দিয়ে তাঁদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পৌঁছে যায়। প্রেম হতেই অধিকার বোধ মাথা চাড়া দিয়ে ওঠে। অভিযোগ, কয়েকদিন ধরেই যুবতীকে কুপ্রস্তাব দিচ্ছিল ওই যুবক। কিন্তু প্রেমিকের প্রস্তাবে সাড়া দেননি যুবতী। সরাসরি অস্বীকার করেন। এতেই বেশ ক্ষিপ্ত হয়েছিল প্রেমিকপ্রবর। মাঝে কয়েকদিন রাগের বশে তাঁদের দেখাও হয়নি।

[মানুষের কাটা হাতে মহাভোজ সারমেয়র, নারকীয় ঘটনা হাসপাতালে]

তবে দেখা না হলেও প্রতিহিংসায় ফুটছিল বাবাই। সোমবার সন্ধ্যায় দরকারি কাজে পরিবারের প্রায় সকলেই বাড়ির বাইরে যান। বাড়িতে তখন একা ওই যুবতী। তক্কে তক্কে ছিল বাবাই। সুযোগ বুঝেই অন্ধকারে গা-ঢাকা দিয়ে যুবতীর বাড়িতে ঢুকে পড়ে সে। আচমকা প্রেমিককে দেখতে পেয়ে থতমত খেয়ে যান ওই যুবতী। কিছু বুঝে ওঠার আগেই তাঁর উপরে চড়াও হয় বাবাই। ধারাল অস্ত্র দিয়ে চলে এলোপাথাড়ি কোপ। প্রতিহিংসা মিটলে নিঃশব্দে এলাকা ছাড়ে অভিযুক্ত প্রেমিক। এদিকে সন্ধ্যার কিছু পরে পরিবারের অন্যরা বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ। ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সুস্মিতাদেবী। তড়িঘড়ি রানাঘাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, কুপ্রস্তাবে সাড়া না দেওয়াতেই প্রতিহিংসায় ফুটছিল বাবাই। সেই আক্রোশ মেটাতেই প্রেমিকাকে খুপিয়ে খুন করেছে সে। প্রেমিকাকে শাস্তি দেওয়ার সুযোগ খুঁজছিল। সোমবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা দেখেই ধারাল অস্ত্র নিয়ে নারকীয় হত্যালীলা চালায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

The post স্বামী পরিত্যক্তা যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ, অধরা প্রেমিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার