shono
Advertisement

ভোররাতে বিছানা থেকে তুলে যুবককে খুন, ব্যান্ডেলে চাঞ্চল্য

অন্তত পাঁচটি গুলির ক্ষত মিলেছে মৃতের শরীরে। The post ভোররাতে বিছানা থেকে তুলে যুবককে খুন, ব্যান্ডেলে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:11 PM Apr 03, 2018Updated: 01:11 PM Jun 22, 2019

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভোর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক যুবককে খুন করল দুষ্কৃতীরা। সোমবার এই ঘটনা ঘটেছে ব্যান্ডেলের লালবাবা আশ্রমের কাছে। মৃত যুবকের নাম সানি ঝা। বয়স আনুমানিক ৩০-৩২ বছরের মধ্যে।

Advertisement

মৃতের মা সরস্বতী ঝা-এর অভিযোগ, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ চার-পাঁচ জন যুবক তাঁদের বাড়িতে চড়াও হয়। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তাই দেখিয়ে সকলকে মুখবন্ধ রাখতে বলে। তারপর কোনও প্রশ্নের উত্তর না দিয়ে বিছানা থেকেই ওই যুবককে তুলে নিয়ে যায়। সকাল দশটা নাগাদ পোলবার বারেকপুর এলাকায় একটি বাঁশঝাড়ের মধ্যে ওই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সানি ঝা-এর শরীরে অন্তত পাঁচটি গুলির ক্ষত ছিল।

[পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে গোলমাল ঠেকাতে বাঁশঝাড়েও সিসিটিভি]

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে ওই যুবককে। আক্রোশ মেটাতে ও মৃত্যু নিশ্চিত করতে পরপর পাঁচটি গুলি করা হয় ওই যুবককে। মৃত যুবক ট্রেনে হকারি করতেন। মৃতের মায়ের কথায়, তিনি তাঁর মেয়ের কাছে বাইরে থাকতেন। কয়েকদিন আগে এসেছেন। এমন ঘটনা কেন ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। প্রতিবেশীরাও মুখে কুলুপ এঁটেছেন। এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

[রানিগঞ্জ-আসানসোলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, মৃতের পরিবারের সদস্যদের চাকরি]

The post ভোররাতে বিছানা থেকে তুলে যুবককে খুন, ব্যান্ডেলে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার