shono
Advertisement

Breaking News

খাবার পৌঁছতে দেরি, জোম্যাটোর ডেলিভারি বয়কে চড় তরুণীর

ঘোলা থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ডেলিভারি বয়।
Posted: 02:08 PM Nov 24, 2021Updated: 02:59 PM Nov 24, 2021

অর্ণব দাস, বারাসত: অর্ডার দেওয়া খাবার ডেলিভারিতে দেরি। জোম্যাটোর ডেলিভারি বয়ের উপর হামলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার সোদপুরের পানশিলার আনন্দপল্লিতে। ঘটনার প্রতিবাদে সরব জোম্যাটোর (Zomato) ডেলিভারি বয়রা।

Advertisement

ডেলিভারি বয় উজ্জ্বল দাসের দাবি, মঙ্গলবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মৌমিতা দাস নামে এক মহিলার থেকে সোদপুর কালীতলা মাঠে একটি অর্ডার পান। সেই মতো সাইকেলে করে খাবার পৌঁছে দিতে যান তিনি। সেই সময় তাঁকে ৫০০ মিটার দূরের অন্য এলাকায় খাবার পৌঁছে দিতে বলা হয়। অভিযোগ, সামান্য দেরি হওয়ায় ওই মহিলা তাঁকে গালিগালাজ করেন। এমনকী ওই মহিলা তাঁকে চড় মারেন বলে অভিযোগ। উজ্জ্বলবাবুর মোবাইলও কেড়ে নেওয়া হয়। তা ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।

[আরও পড়ুন: গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিল ISIS Kashmir, পুলিশের দ্বারস্থ বিজেপি সাংসদ]

এই ঘটনার পর জোম্যাটো ডেলিভারি বয়রা একত্রিত হন। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। ডেলিভারি বয়ের দাবি, “২৪ ঘণ্টা পরিশ্রম করে সকলের কাছে খাবার পৌঁছে দিই আমরা। তারপরেও অনেকেই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে এই মহিলার আচরণ অত্যন্ত দুঃখজনক। ন্যায়বিচার চাই।” একই মত অন্যান্য ডেলিভারি বয়দেরও। তাঁরাও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। জানা গিয়েছে, মাসকয়েক আগে কিস্তিতে মোবাইল ফোনটি কিনেছিলেন ওই ডেলিভারি বয়। ফোনটি ফেলে দেওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তাই কীভাবে কাজ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই ডেলিভারি বয়।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে শিরোনামে চলে আসে জোম্যাটো। বেঙ্গালুরুতে ডেলিভারি বয়ের বিরুদ্ধে  তরুণীকে মারধরের অভিযোগ ওঠে। ডেলিভারি বয় মহিলার নাকে ঘুসি মারেন বলেও অভিযোগ। যদিও সেই অভিযোগ খারিজ করেন খোদ ডেলিভারি বয়। তাঁর দাবি, খাবার ডেলিভারিতে দেরি হওয়ায় তাঁকে চপ্পল ছুঁড়ে মারেন ওই তরুণী। সেই সময় মহিলার হাতের আংটি লেগে নাক ফেটে যায় তরুণীর। ডেলিভারি বয়ের পাশে দাঁড়ায় নেটদুনিয়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বেঙ্গালুরুর পর সোদপুরেও হেনস্তার শিকার ডেলিভারি বয়।

[আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার