shono
Advertisement

Breaking News

Indian Railway job

পরীক্ষা ছাড়াই রেলে মোটা টাকার চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আবেদনের শেষ তারিখ কবে?
Published By: Tiyasha SarkarPosted: 04:30 PM Aug 11, 2026Updated: 05:09 PM Aug 11, 2026

রেলে চাকরির (Indian Railway Job) স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। টিকিট ফেসিলেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেল। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পরীক্ষা ছাড়াই পাবেন চাকরি! ব্যাপারটা ঠিক কী? কীভাবে আবেদন করবেন? চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

Advertisement

বিজ্ঞপ্তি অনযায়ী টিকিট ফেসিলেটর পদে মোট ৪০ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে ১৪ জন বর্ধমান স্টেশনের জন্য, ১২ জন ব্যান্ডেলের, ১২ জন রামপুরহাটের, ৩ জন বোলপুরের। জানা গিয়েছে, এই নিয়োগ হবে পুরোপুরি চুক্তিভিত্তিক। ২০২৭ সালের ৩০ শে জুন শেষ হবে চুক্তির মেয়াদ। এটি কিন্তু রেলের স্থায়ী চাকরি নয়। ফলে রেলের স্থায়ী কর্মীরা যে সুযোগ সুবিধা পান, তা এরা পাবেন না। নিয়ম অনুযায়ী, ফেসিলেটররা বিক্রি করা টিকিটের মূল্যের উপর ৪ শতাংশ কমিশন পাবেন।

কীভাবে আবেদন করবেন? আবেদন করতে হবে অফলাইনে। পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে আবেদনপত্র। সেটি ডাউনলোড করে যাবতীয় তথ্য দিতে হবে। এরপর সেই আবেদনপত্র পাঠাতে হবে 'সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, পূর্ব রেলের কার্যালয়, ডিআরএম বিল্ডিং (দ্বিতীয় তলা), হাওড়া – ৭১১১০১'- এই ঠিকানায়। আবেদনকারীকে নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে আবেদনপত্র।

কারা আবেদন করতে পারবেন? জানা গিয়েছে, নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রেল কর্মীরা অগ্রাধিকার পাবেন। তবে প্রাপ্তবয়স্ক অন্যান্যরাও আবেদন করতে পারেন। তবে যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আবেদন পত্র জমা পড়ে সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত রেল কর্মীরা প্রাধান্য পাবেন।

আবেদনের শেষ তারিখ- ২৮ অগাস্ট, বেলা ১২:১৫ মিনিট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement