বলিউডে মুচমুচে গসিপের অন্ত নেই। আর এই মুহূর্তে সবথেকে বেশি যা চর্চায় তা হল ফারহান আখতারের 'ডন ৩'। এই ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। 'ধুরন্ধর' সাফল্যের পর এই ছবি থেকে রণবীর সিং সরে দাঁড়ানোর পরই দানা বেঁধেছে নানা বিতর্ক। আর এবার শোনা যাচ্ছে, ছবির ভরাডুবি সামলাতে নাকি নিজেই ময়দানে নামবেন ফারহান। অর্থাৎ এবার নাকি তিনি নিজেই 'ডন' চরিত্রে অভিনয় করবেন। যদিও এর পুরোটাই গুঞ্জন।
বলে রাখা ভালো, রণবীর এই ছবি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই দু'জনের মধ্যে আকছা-আকছির শেষ নেই। একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছেন তাঁরা। সোশাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করেছেন। মুখ দেখাদেখিও বন্ধ। এই আবহে খোদ ফারহানের 'ডন' চরিত্রে অভিনয় করার গুঞ্জনেনয়া বিতর্ক সৃষ্টির প্রবল সম্ভাবনা। কারণ এর আগে এমনিতেই অমিতাভ ও পরে শাহরুখের জুতোয় রণবীর পা গলাবেন শোনার পরই বিরক্ত হয়েছিলেন দর্শক। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর ফারহান নিজে যদি সেই চরিত্রে অভিনয় করেন তা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে।
বলে রাখা ভালো, রণবীর এই ছবি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই দু'জনের মধ্যে আকছা-আকছির শেষ নেই। একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছেন তাঁরা। সোশাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করেছেন। মুখ দেখাদেখিও বন্ধ।
রণবীর সিং ও ফারহান আখতার, ছবি: সোশাল মিডিয়া।
যদিও দিনকয়েক আগেই শোনা গিয়েছিল যে, এই ছবির পরিচালনা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন ফারহান। শাহরুখের সঙ্গে 'ডন' ছবির জন্য যোগাযোগ করার পর নাকিকিং খান নাকি এই ছবি পরিচালনার দায়িত্বভার অ্যাটলিকেই দিতে বলেছেন। পরে যদিও শোনা যায় এ খবর ভুল। শুধু তাই নয়, শাহরুখের টিমের তরফে এমনটাও স্পষ্ট করা হয় যে, ফারহানের তরফে 'ডন ৩' ছবির জন্য কোনও যোগাযোগ করা হয়নি। পুরো রটনাই নাকি ভুয়ো। অন্যদিকে কয়েকদিন আগে 'ডন ৩' গুঞ্জনে মুখ খুলেছিলেন খোদ হৃতিক। বলিউডের 'গ্রিক গড' জানিয়েছিলেন এই ছবিতে তাঁর অভিনয়ের কথাও পুরোটাই ভুয়। এ বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনাই হয়নি।এসবের মাঝে আগামীতে এই ছবির ভবিষ্যৎ কী তা নিয়েই বলিউডে চলছে জোর চর্চা।
