সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, দৈনন্দিন জীবনের অর্ধেকটা সময়ই কেটে যায় কর্মক্ষেত্রে। সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দ করেই হয় দিন গুজরান। ঝাঁ চকচকে কর্পোরেট অফিস কালচার হোক বা সরকারি চাকুরিজীবী, সকলের জীবনের ধারাবাহিকতা কমবেশি একইরকম। বাদ যায় না রূপোলি দুনিয়া সেলিব্রিটিরাও। সম্প্রতি এক রিয়্যালিটি গেম শোয়ের মঞ্চে উঠে এল সেইরকমই এক মজার মুহূর্ত।
গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। আর সেই ভরা মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হল বলিউডের খিলাড়িকে। তারপরই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত। হাই হিল পরে ‘লাল পরী’ গানে অক্ষয় কুমারের উদ্দাম নাচ দেখে তাজ্জব জ্যাকলিন ফার্নান্ডেজ, ভূমি পেডনেকর সহ ফারাহ খান। একইসঙ্গে হিল পরে আক্কির নাচ উপভোগ করেছেন প্রত্যেকে। মজার বিষয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে এক গোপন রহস্য। বলা ভালো নিজের পকেট বাঁচাতেই হিল পরে নৃত্যপ্রদর্শনের চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য হয়েছেন অক্ষয়।
লাল হিল পরে মঞ্চে উদ্দাম নাচ অক্ষয়ের!
আর এই চ্যালেঞ্জ কে ছুড়েছেন জানেন? তিনি আর কেউ নন, 'কিক' নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ।অক্ষয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভূমি আর জ্যাকলিনের! নায়িকাদের সঙ্গে সবসময় মজা করেন। এবার বল যখন তাঁদের কোর্টে তখন অক্ষয়ের থেকে একেবারে সুদে-আসলে নিংড়ে নেওয়ার পালা। তাই শাস্তি স্বরূপ লাল হিল পরে নাচের চ্যালেঞ্জ দেন শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন। এখানেই শেষ নয়, শর্ত অনুযায়ী, এক মিনিট হাই হিল পরে নাচতে হবে, যদি মাঝপথে থেমে যান তাহলে জ্যাকলিনের অ্যাকাউন্টে দিতে হবে এক লক্ষ টাকা।
মঞ্চে উদ্দাম নাচ অক্ষয়ের!
প্রথমে অক্ষয় একটু ইতস্তত করে বলেন, “আমি কি পাগল নাকি? যদি পা মচকে যায়! আমি জীবনে কখনও এটা করিনি, খুব ভয় লাগছে।” ফারাহ খান অক্ষয়কে উৎসাহ দেন এবং শেষ পর্যন্ত জ্যাকলিনের সাহায্যে অক্ষয় হাই হিলও পায়ে গলিয়ে নেন। এরপর 'হাউজফুল ফোর'-এর 'লাল পরী' গানে নাচ শুরু করেন আক্কি। পরে অবশ্য ফারাহ আর ভূমিও তাঁর সঙ্গে যোগ দেন।
Akshay dancing with heels wasn't in my 2026 bingo card 🤣
by u/shawerma114 in BollyBlindsNGossip
অক্ষয় ততক্ষণে একজন পেশাদার অভিনেতার মতো বিষয়টা রপ্ত করে ফেলেছেন। অনায়াসেই হিল পরে কিছুটা হেঁটেও ফেলেন। এক মিনিটের চ্যালেঞ্জ শেষে ফারাহকে সম্মান জানিয়ে নত হয়ে হাততালি দেন। চ্যালেঞ্জের সময় অতিক্রম হওয়ার পর হিলটা ভেঙে যায়। তখন অক্ষয় মজা করে বলেন, “সব মহিলাদের স্যালুট। তোমরা কীভাবে এটা পরে থাকো!”
