shono
Advertisement
Ranveer Singh

'ডন ৩' বিতর্কের মাঝেই শান্তির খোঁজে সদগুরুর শরণে, রণবীরের প্রশ্ন, 'জীবনের আসল উদ্দেশ্য কী?'

আচমকা 'ডন ৩' থেকে সরে দাঁড়ানোয় সোমবারই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করা হয়েছে। বিতর্কের জেরে বলিউডে এভাবে 'কোণঠাসা' হওয়ার মাঝেই শান্তির খোঁজে সদগুরুর শরণে রণবীর সিং। অভিনেতাকে কী নিদান দিলেন আধ্যাত্মিক গুরু?
Published By: Sandipta BhanjaPosted: 11:30 AM May 28, 2026Updated: 11:30 AM May 28, 2026

সদ্য মন্দা কেরিয়ারের শাপমোচন ঘটিয়ে দাপুটে প্রত্যাবর্তনের নজির গড়েছিলেন, কিন্তু এর মাঝেই কিনা বড়সড় বিপাকে পড়তে হল রণবীর সিংকে। অগ্রিম পারিশ্রমিক নিয়েও 'ডন ৩'-এর শুটিং শুরুর ঠিক আগে পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে নাকানি-চোবানি খাওয়ানোর জেরে সুপারস্টারের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া'। জীবনের এই কঠিন সময়ে জীবনবোধের পাঠ নিতে সদগুরুর দ্বারস্থ হয়েছেন রণবীর সিং।

Advertisement

বিতর্কের জেরে বলিউডে এভাবে 'কোণঠাসা' হওয়ার মাঝেই শান্তির খোঁজে সদগুরুর শরণে রণবীর সিং। সেই সাক্ষাতেই জীবনের মূল্যবোধ নিয়ে প্রশ্ন রাখেন সদগুরুর কাছে। রণবীরকে বলতে শোনা যায়, 'জীবনের আসল উদ্দেশ্য কী?'

আচমকা 'ডন ৩' থেকে সরে দাঁড়ানোয় সোমবারই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে 'ধুরন্ধর' অভিনেতার কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। বিতর্কের জেরে বলিউডে এভাবে 'কোণঠাসা' হওয়ার মাঝেই শান্তির খোঁজে সদগুরুর শরণে রণবীর সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরুর মুখোমুখি হন বলিউড সুপারস্টার। সেই সাক্ষাতেই জীবনের মূল্যবোধ নিয়ে প্রশ্ন রাখেন সদগুরুর কাছে। রণবীরকে বলতে শোনা যায়, জীবনের আসল উদ্দেশ্য কী? জবাবে সদগুরুর ব্যাখ্যা করে বলেন, "আপনি যখন প্রশ্ন করছেন যে জীবনের উদ্দেশ্য কী? তখন মূলত আপনি জানতে চাইছেন- জীবনের লাভ কিংবা উপযোগিতা কী? আসলে এর কোনও উপযোগিতা নেই। এমনকী আপনার জন্ম না হলেও সবকিছু ঠিকঠাকই চলত, যেমন চলছে। জীবনের কোনো উদ্দেশ্য নেই। জীবন এমন এক অনন্য ঘটনা বা 'ফেনোমেনন', যা - এর উদ্দেশ্য কী, ওটার উদ্দেশ্য কী, কিংবা এর উপযোগিতা কী? এই জাতীয় সব অর্থহীন যৌক্তিক হিসেব-নিকেশের ঊর্ধ্বে। আসল কথা হল, জীবন আপনার মেধার গণ্ডি পেরিয়েও বিশাল এক বিষয়।" সদগুরুর মুখে একথা শুনেই স্মিত হাসেন রণবীর সিং।

রণবীর সিং। 

সম্প্রতি আধ্যাত্মিক গুরুর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রণবীরের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই সদগুরুকে জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করতে শোনা যায় রণবীর সিংকে। আর সেই ভিডিও দাবানল গতিতে ছড়িতে পড়তেই অনুরাগীদের অনুমান, বলিউডে কোণঠাসা হওয়ার জেরে অভিনেতা সম্ভবত মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। একাংশ আবার পরিস্থিতি শান্ত হওয়া অবধি রণবীর সিংকে এসময়ে ধৈর্য ধরে অপেক্ষা করার নিদানও দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement