shono
Advertisement
Amitabh Bachchan

রামজন্মভূমিতে একাধিক সম্পত্তি ক্রয় অমিতাভের, মুম্বই ছেড়ে অযোধ্যাতেই অবসর কাটাবেন?

এর আগে রামভূমে বেশ কয়েক বার কয়েক কোটি টাকা বিনিয়োগে কয়েক একর জমি কিনেছিলেন বচ্চন। ফের সেই অযোধ্যাতেই কোটি কোটি টাকা বিনিয়োগে কয়েক একর জমি কিনলেন বিগ বি।
Published By: Arani BhattacharyaPosted: 05:30 PM Mar 07, 2026Updated: 05:32 PM Mar 07, 2026

কোটি কোটি টাকা বিনিয়োগে ফের অযোধ্যায় কয়েক একর জমি কিনলেন বলিউডের শাহেনশা। জমি, বাড়ি মূলত সম্পত্তি বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগে বরাবরই অমিতাভ বচ্চন কয়েক গুণ আগ্রহী, এ কথা কারও অজানা নয়। এর আগে রামভূমে বেশ কয়েক বার কয়েক কোটি টাকা বিনিয়োগে কয়েক একর জমি কিনেছিলেন বচ্চন। ফের সেই অযোধ্যাতেই কোটি কোটি টাকা বিনিয়োগে কয়েক একর জমি কিনলেন বিগ বি। তাঁর সম্পত্তি ক্রয় নিয়ে যেমন সকলের মনেই এক কৌতূহল রয়েছে তার পাশাপাশি নতুন এক কৌতূহলের উদ্রেক হয়েছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি অযোধ্যাভূমেই অবসর কাটাবেন অমিতাভ? 

Advertisement

আসলে বিগ বি'র সম্পত্তি ক্রয়ের প্রতি এক অমোঘ টান থাকলেও তা কয়েক গুণ বেড়ে গিয়েছে রামমন্দির গড়ে ওঠার পর। এবার রামের জন্মভূমিতে তৃতীয়বার সম্পত্তি ক্রয় করে 'হ্যাটট্রিক' করলেন শাহেনশা। কেন সম্পত্তি কেনার ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অযোধ্যাকেই বেছে নিচ্ছেন তিনি? সেখানেই কেন একাধিক জমি কিনছেন? তাহলে কি অদূর ভবিষ্যতে বা অবসরযাপনের জন্য মায়ানগরী মুম্বই নয় তার বদলে অযোধ্যাকেই বেছে নেবেন তিনি? সেই পরিকল্পনাই কি করছেনবলিউডের শাহেনশা? এমন প্রশ্ন তাঁর দর্শক-অনুরাগীদের মনে ঘোরাফেরা করলেও তার কোনও সদুত্তর এই মুহূর্তে মেলেনি। উল্লেখ্য, রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এবার ২.৬৭ একর জমি কিনলেন বিগ বি। যার মূল্য ৩৫ কোটি টাকা। 'দ্য হাউস অফ অভিনন্দন লোধা'র মতো রিয়াল এস্টেট কোম্পানির কাছ থেকে এই নতুন সম্পত্তিটি কিনেছেন অমিতাভ। 'দ্য সরযূ' প্রকল্পের কাছে অবস্থিত অমিতাভের নতুন এই সম্পত্তি। উল্লেখ্য, রামমন্দির গড়ে ওঠার পর থেকে সেখানে এই নিয়ে তৃতীয়বার সম্পত্তি ক্রয় করলেন অমিতাভ। এর আগে ২০২৪ সালে 'দ্য সরযূ' এনক্লেভে ১০ হাজার বর্গফুট প্লট কিনেছিলেন অমিতাভ যার মূল্য ছিল ১৪.৫ কোটি টাকা। এরপর ২০২৫ সালে ফের ২৫ হাজার বর্গফুটের একটি জমি ক্রয় করেচন অমিতাভ, তার মূল্য ছিল ৪০ কোটি টাকা। আর এবার ২০২৬ এ সেই অযোধ্যাতেই তৃতীয়বার সম্পত্তি ক্রয় করলেন অমিতাভ বচ্চন। এককথায় অযোধ্যায় ক্রমেই নিজের সাম্রাজ্য বাড়াচ্ছেন অমিতাভ তা বলাই বাহুল্য।

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, ছবি: সোশাল মিডিয়া।

রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এবার ২.৬৭ একর জমি কিনলেন বিগ বি। যার মূল্য ৩৫ কোটি টাকা। 'দ্য হাউস অফ অভিনন্দন লোধা'র মতো রিয়াল এস্টেট কোম্পানির কাছ থেকে এই নতুন সম্পত্তিটি কিনেছেন অমিতাভ। 'দ্য সরযূ' প্রক্লপের কাছে অবস্থিত অমিতাভের নতুন এই সম্পত্তি। উল্লেখ্য, রামমন্দির গড়ে ওঠার পর থেকে সেখানে এই নিয়ে তৃতীয়বার সম্পত্তি ক্রয় করলেন অমিতাভ। 

উত্তরপ্রদেশ বলিউডের বড়ে মিঞার জন্মভূমি। এলাহাবাদ অধুনা প্রয়াগরাজে তাঁর বেড়ে ওঠা। যদিও পরে কর্মসূত্রে কলকাতা থেকে মুম্বই অনেক পথ চলতে হয়েছে তাঁকে। কিন্তু জীবনের সিংহভাগ সময় ব্যস্ততায় কাটিয়ে এবার নিজের ফেলে আসা স্থানেই ফিরে যেতে চান তিনি? আর সেই কারণেই এত পরিমাণ অর্থ বিনিয়োগ করে চলেছেন কিনা এই প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করেছে। অন্যদিকে যদিও এটি শুধুই বিনিয়োগ নয় বলছেন লোধা গোষ্ঠীর তরফে অভিনন্দন লোধা। তিনি বলছেন, "ক্রমেই অযোধ্যা ভূম উন্নত হচ্ছে। আগামীতে সবটা পরিকল্পনা মাফিক হলে আগামী প্রজন্মের জন্য এটি অত্যন্ত সুখকর হবে। যাঁরা এখানে জমি ও সম্পত্তি ক্রয় করছেন তাঁদের উত্তরসূরীরা লাভবান হবেন বইকি। অন্যদিকে যা না বললেই নয় তা হল, বর্তমানে অমিতাভ বচ্চন ১৫৭৮ কোটি টাকার সম্পত্তির মালিক। যেখানে অমিতাভ বচ্চনের ব্যক্তিগতভাবে মোট সম্পত্তির পরিমাণ ২৭৩ কোটি টাকা। অমিতাভের সম্পত্তির তালিকায় রয়েছে মুম্বইয়ের জলসা, প্রতীক্ষার মতো বিলাসবহুল বাংলো। রয়েছে মুম্বইয়ের আন্ধেরিতে ২৮.৭ কোটি টাকার অফিস স্পেস। গুরগাঁওতে রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এমনকী লোধার 'সোল দ্য আলিবাগ'র মতো প্রজেক্টেও বিনিয়োগ করেছে অমিতাভ। আর এবার এই তালিকায় জুড়ল অযোধ্যাভূমের নতুন সম্পত্তিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement