shono
Advertisement
Amitabh Bachchan

জলমগ্ন 'জলসা', ভয়ংকর পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপে মজে অমিতাভ

জুহুতে অবস্থিত বিগ বির 'জলসা'র সামনে প্রায় কোমর জল। ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই চক্ষুচড়ক গাছ নেটাগরিকদের।
Published By: Kasturi KunduPosted: 02:47 PM Jul 05, 2026Updated: 02:49 PM Jul 05, 2026

প্রতিবছরের মতো এবারও বর্ষায় বেহাল দশা মুম্বইয়ের। একটানা বর্ষণের জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিস্তার পেল না মায়ানগরীর আইকনিক বাসভবন 'জলসা'। মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়ির সামনে জল জমে মারাত্মক পরিণতি। সামাজিকমাধ্যমে ভাইরাল সেই ভয়ংকর পরিস্থিতি। জুহুতে অবস্থিত বিগ বির 'জলসা'র সামনে প্রায় কোমর জল। ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই চক্ষুচড়ক গাছ নেটাগরিকদের।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, বেশ কিছু বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সপ্তাহান্তে অব্যাহত ভারী বর্ষণের ফলে মুম্বইয়ের বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। তবে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ির সামনের পরিণতি দেখে তাজ্জব নেটভুবন। বলিউডের শাহেনশার বাড়ির সামনেও এমন জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে!

নেটমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এপ্রসঙ্গে এখনও পর্যন্ত অমিতাভ কোনও মন্তব্য করেননি। বরং, নিজের ব্লগে ফিফা বিশ্বকাপ নিয়ে বেশ কিছু শব্দ খরচ করেছেন বিগ বি। ভারতের দর্শকদের জন্য ম্যাচ দেখার সময়সূচি নিয়ে লিখেছেন, 'ভারত থেকে বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ দেখার সময় খুবই রাতের। খুব, খুব রাতের। তবুও প্রকৃত ফুটবলপ্রেমীরা দু-প্রান্তে মোমবাতি জ্বালিয়ে খেলা দেখেন। আমিও ব্যতিক্রম নই। যদিও এতে অনেকেই বিরক্ত হয়।'

 

https://www.tumblr.com/srbachchan/821246746479968257/day-6712?source=share

আরও লেখেন, 'এই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছিল তাঁরা একে একে বিদায় নিচ্ছে। আর তুলনামূলকভাবে কম পরিচিত দলগুলো অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। এটা সত্যিই দারুণ অনুভূতি। যাঁদের অবহেলা করা হয়েছে, অপমান করা হয়েছে, গুরুত্বহীন বলে মনে করা হয়েছে, তাঁরাই যদি একদিন ঘুরে দাঁড়ায়, সফল হয় এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেটাই প্রকৃত লড়াই, সাহস এবং মানসিক দৃঢ়তার পরিচয়। যাঁরা একসময় অপমান করেছে, তাঁদের অপমান না করে বিনয়ী থাকাটাই প্রকৃতঅর্থে ভালো চরিত্রের পরিচয়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement