shono
Advertisement
Anasuya Sengupta

কান জয়ের পর প্রথম পোস্ট অনসূয়ার, কী লিখলেন অভিনেত্রী?

বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের ছবি ‘দ্য শেমলেস’- এর জন্য সেরার সম্মান পান অনসূয়া।
Published By: Akash MisraPosted: 03:14 PM May 28, 2024Updated: 03:14 PM May 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান জেতার পর থেকেই বাংলার মেয়ে অভিনেত্রী অনসূয়া সেনগুপ্তকে নিয়ে খবরের দুনিয়ায় হইচই। ভারতীয় হিসেবে এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে কোনও অভিনেত্রী পেলেন সেরার সম্মান। ফ্রান্স থেকেই সংবাদ প্রতিদিন ডিজিটালকে প্রথম প্রতিক্রিয়া জানিয়ে ছিলেন অভিনেত্রী। সেই সময় অনসূয়া বলেছিলেন, “এই মুহূর্তে আমি আনন্দে বিহ্বল। আমাকে কিছুটা সময় দিন। বাড়ি ফেরার আগে এর বেশি কিছু বলতে পারছি না। আশা করি বুঝবেন। খুব শিগগিরিই একটা সাংবাদিক সম্মেলন হবে। তখন অনেক কিছু বলব। নিজের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে মুখিয়ে রয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: ক্যামেরা দেখেই লাজুক ঈশান, কোয়েলের হাত ছাড়িয়ে জড়িয়ে ধরল নুসরতকে, দেখুন ভিডিও]

অনসূয়ার এই পোস্টেও সেই আনন্দই যেন ধরা পড়ল। কান উৎসবের কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ''ভালোবাসায় পরিপূর্ণ। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পাওয়ায় সত্য়িই আমি গর্বিত। তার পর জানতে পারলাম, আমিই প্রথম ভারতীয়, যিনি এই সম্মান পেয়েছেন। তাই এই পুরস্কার আমার কাছে আরও বেশি স্পেশাল। এই সম্মান আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকেও অনেকটা বেশি। আমি আপ্লুত।''

মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে এবার সেরা অভিনেত্রী হিসেবে কানের ‘Un Certain Regard’ বিভাগের পুরস্কার পেলেন বাংলার মেয়ে। অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ”ম্যাডলি বাঙালি” ছবিতে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘রে’ সিরিজে। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের ছবি ‘দ্য শেমলেস’-এ অভিনয় করেন অনসূয়া, যেখানে অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। এই দ্য শেমলেস ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। নেটফ্লিক্সের ২০২১ সালের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন অনসূয়া। এদিন তাঁর সঙ্গে জুরি পুরস্কার পেয়েছেন বরিস লজকিনের ‘দ্য স্টোরি অব সুলেমান’।

[আরও পড়ুন: ADHD রোগে আক্রান্ত ‘পুষ্পা ২’র ভিলেন! কী এই সমস্যা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন তাঁর সঙ্গে জুরি পুরস্কার পেয়েছেন বরিস লজকিনের ‘দ্য স্টোরি অব সুলেমান’।
  • অনসূয়ার এই পোস্টেও সেই আনন্দই যেন ধরা পড়ল।
Advertisement