shono
Advertisement
Anoushka Shankar

রবিবার অনুষ্কা শঙ্করের সঙ্গে নেতাজি ইন্ডোর মাতাবেন অরিজিৎ সিং! থাকছেন আর কোন তারকারা?

সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিতে ‘ইন্ডিয়া টুর’ করছেন কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা।
Published By: Biswadip DeyPosted: 09:55 PM Feb 07, 2026Updated: 10:17 PM Feb 07, 2026

২০১৪ সালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ডোভার লেন। কলকাতায় এরপর থেকে আর কোনও শো করেননি অনুষ্কা শঙ্কর। সেই অর্থে একযুগ পেরিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় ফের শহর দেখবে তাঁর জাদু! নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে দেখা যাবে তন্ময় বোস, বিক্রম ঘোষের মতো নামী শিল্পীদেরও। কিন্তু সবচেয়ে বেশি গুঞ্জন যাঁকে নিয়ে তিনি অরিজিৎ সিং। সদ্য প্লেব্যাককে বিদায় জানানো গায়ক রবিবার কলকাতাকে আচ্ছন্ন করবেন তাঁর কণ্ঠের জাদুতে- গুঞ্জন তেমনই।

Advertisement

কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যার সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিতেই এই ‘ইন্ডিয়া টুর’। আর সেই সফরের অংশ হিসেবেই এবার কলকাতায় অনুষ্ঠান করবেন তিনি। ৩০ জানুয়ারি হায়দরাবাদে প্রথম অনুষ্ঠানের পর অনুষ্কা শো করেছেন বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লিতে। এবার পালা 'মিছিলনগরী'র।

কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যার সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিতেই এই ‘ইন্ডিয়া টুর’। আর সেই সফরের অংশ হিসেবেই এবার কলকাতায় অনুষ্ঠান করবেন তিনি।

তবে অনুষ্কার শোয়ের মধ্যমণি হতে পারেন অরিজিৎ। সদ্য তিনি ঘোষণা করেন, আর প্লেব্যাক গাইবেন না। তারপরই রাতারাতি বিষণ্ণ হয়ে ওঠে বলিউডের শ্রোতাজগৎ। তবে অরিজিৎ সেই সময়ই জানিয়েছিলেন, তিনি গান থামাচ্ছেন না। এবার কলকাতায় তাঁর লাইভ পারফরম্যান্স হলে নিঃসন্দেহে অনুরাগীদের মন কেবল ভালোই হবে না, অনুষ্কার মতো আন্তর্জাতিক মানের শিল্পীর সঙ্গে তিনি মঞ্চে থাকলে তা হবে এক অসাধারণ প্রাপ্তি।

তবে অরিজিতের সঙ্গে অনুষ্কা কিন্তু এর আগেও পারফর্ম করেছেন। সেবার অবশ্য অনুষ্ঠান ছিল তারকা গায়কের। টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন। এবার ঘটতে পারে উলটোটা। গুঞ্জন ছড়াতেই আশায় বুক বাঁধছেন সঙ্গীতপ্রিয় মানুষেরা।

অনুষ্কা শঙ্কর এযাবৎ ১৪ বার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত বিজয়ী হতে পারেননি। তবে ইতিহাস গড়েছেন প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে লাইভ বাজানোর পাশাপাশি প্রেজেন্টার হিসেবেও উপস্থিত থেকে।

অরিজিতের সঙ্গে অনুষ্কা কিন্তু এর আগেও পারফর্ম করেছেন। সেবার অবশ্য অনুষ্ঠান ছিল তারকা গায়কের। টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement