shono
Advertisement
RG Kar Protest

RG Kar নিয়ে উত্তাল শহর, বক্স অফিসে কেমন হাল বাংলা ছবির?

১৫ আগস্ট মুক্তি পেয়েছিল 'পদাতিক' ও বাবলি।
Published By: Suparna MajumderPosted: 01:22 PM Aug 28, 2024Updated: 02:55 PM Aug 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু। প্রায় তিন সপ্তাহ হতে চলল সেই ঘটনার। প্রতিবাদের (RG Kar Protest) আগুন ছড়িয়ে পড়েছে সারা দেশে। টলিপাড়াও একজোট হয়ে বিচারের দাবিতে সরব। কিন্তু বাংলা ছবির বক্স অফিসের হাল কী?

Advertisement

১৫ আগস্ট দুটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক'-এ রয়েছে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনের ছোঁয়া। অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি'তে বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাসের নস্ট্যালজিয়া। শুধু আর জি কর আন্দোলন নয়, বাংলাদশের গণ অভ্যুত্থানের প্রভাবও বিগত দিনে দেখা গিয়েছে। এমন পরিস্থিতি সৃজিত-রাজরা সেভাবে ছবির প্রচারও করেননি। তার বদলে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।

[আরও পড়ুন: আচমকা ফেসবুক থেকে বিরতির ঘোষণা শ্রীলেখা মিত্রর, কিন্তু কেন?]

'পদাতিক' সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসান। সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহের শো কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক অতীতে দর্শকের সিনেমা হলে আসা বেড়েছে। অনেক বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে আসছেন। বাংলাদেশ পরিস্থিতির কারণে ছবির প্রচারে চঞ্চল চৌধুরীও আসতে পারেননি। তিনি এলে প্রচারে সুবিধা হোতো বলেই মনে করেন প্রযোজক। রবিবারও ছবির হাউসফুল ও প্রায় হাউসফুল হলের তালিকা দেওয়া হয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে।

 

এদিকে আর জি করের ন্যায়বিচার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্ররা। তার জেরেই 'বাবলি'র প্রচার বন্ধ রাখা হয়। তবে এর মধ্যেও ছবি একাধিক শো হাউসফুল হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। মাঝে দর্শক কম হলেও পরে তা বেড়েছে বলেই খবর। 'X' হ্যান্ডেলে সগৌরবে দ্বিতীয় সপ্তাহের কথাও জানানো হয়েছে।

জুলাই মাসে মুক্তি পেয়েছিল। সিনেমা হলে এখনও চলছে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'মানিকবাবুর মেঘ'। চন্দন সেন, ব্রাত্য বসু, দেবাশিস রায়চৌধুরী অভিনীত ছবিটি। ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা পেয়েছে। অল্প সংখ্যক দর্শক এই ছবির টানেও যাচ্ছেন বলে খবর।

[আরও পড়ুন: ‘বহুরূপী’র নয়া ঝলকে শিবপ্রসাদ-আবিরের দুর্ধর্ষ লড়াই, ভিন্নতার মোড়কে ঋতাভরী-কৌশানিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক'-এ রয়েছে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনের ছোঁয়া।
  • অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি'তে বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাসের নস্ট্যালজিয়া।
Advertisement