স্ট্যান্ড-আপ কমেডির নামে যৌনগন্ধী মন্তব্য করে মারাত্মক বিতর্কে জড়িয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। যার জেরে রীতিমতো কেরিয়ার ধ্বংস হতে বসেছিল ইউটিউবার, পডকাস্টারের। এবার 'বিরিয়ানি খাইয়ে যৌন সুবিধে' চেয়ে বিতর্কে জড়ালেন আরেক কমেডিয়ান!
প্রণীতের শোয়ে ইউটিউবার হিমাংশু মহিলাদের ডেটিং সংস্কৃতি এবং আর্থিক স্বনির্ভরতাকে কটাক্ষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের রূপক ব্যবহার করেন। তাঁর দাবি, অনেক মহিলাই নাকি '৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি'র বিনিময়ে পুরুষদের সাথে রাত কাটান!
কৌতুকশিল্পী হিসেবে প্রণীত মোরের জনপ্রিয়তা নেহাত মন্দ নয়। এবার তাঁর শোয়ে গিয়েই হিমাংশু জাংরা নামে গুরুগ্রামের জনৈক যুবক কৌতুকের নামে যে মন্তব্য করলেন, তাতে হতবাক সভ্যসমাজ। প্রণীতের শোয়ে ইউটিউবার হিমাংশু মহিলাদের ডেটিং সংস্কৃতি এবং আর্থিক স্বনির্ভরতাকে কটাক্ষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের রূপক ব্যবহার করেন। তাঁর দাবি, অনেক মহিলাই নাকি '৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি'র বিনিময়ে পুরুষদের সাথে রাত কাটান! ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এক তরুণীর সঙ্গে ডেটে গিয়ে ৩৭০ টাকা খরচ করে বিরিয়ানি খেয়েছিলেন তিনি। রাতে খাবা খাওয়ার পর ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি জবাবে বলেন, যেহেতু খাবারের জন্য তিনি ইতিমধ্যেই ৩৭০ টাকা খরচ করে ফেলেছেন, তাই এখন সেই টাকা 'উসুল' করতে চান তিনি। অর্থাৎ ওই মহিলার সঙ্গ দাবি করে বিরিয়ানির টাকা পুষিতে চেয়েছিলেন তিনি। ভাইরাল ভিডিওতে হিমাংশুকে বলতে শোনা যায়, "আমি বললাম, যে ৩৭০ টাকা খরচ হয়েছে, সেটা তো উসুল করবই।" আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড়! যার জেরে বিতর্কে জড়িয়েছেন প্রণীত মোর নিজেও। প্রশ্ন উঠেছে, শোয়ে নারীদের নিয়ে এহেন যৌনগন্ধী মন্তব্যে কীভাবে ইন্ধন জোগালেন তিনি? খবর, এহেন কটাক্ষ, সমালোচনার জেরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল নিষ্ক্রিয় করে দিয়েছেন প্রণীত।
The whole 370 conversation between himanshu & pranit. Inframe: Pranit More
by u/what_am_doinggg in InstaCelebsGossip
হিমাংশুর এহেন কুরুচিকর মন্তব্যে ইতিমধ্যেই গর্জে উঠেছেন এলভিশ যাদব, কুশা কপিলা, উরফি জাভেদ, ইরফান খানের স্ত্রী সুতপা সিকদারের মতো একাধিক ব্যক্তিত্ব। খবর, মহিলাদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় ইতিমধ্যেই 'স্টারভিক ডিজাইন' নামের সংস্থা থেকে চাকরি খুইয়েছেন গুরুগ্রামের বাসিন্দা হিমাংশু জাংরা। উল্লেখ্য, গতবছর 'বিগ বস ১৯'-এর 'উইকেন্ড কা বার' পর্বে যোগ দিয়ে নিম্নমানের কৌতুক পরিবেশন করায় প্রণীত মোর ধমক খেয়েছিলেন সলমন খানের কাছেও। সেসময়ে সলমন রীতিমতো হুঁশিয়ারি দেগেছিলেন প্রণীতের কৌতুক শিল্পের শব্দচয়ন শুনে। কিন্তু তাতেও শিক্ষা হয়নি। এবার নিজের শোয়ে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে হাততালি দিয়ে ফের রোষানলে পড়তে হল কমেডিয়ান প্রণীত মোরকে।
