shono
Advertisement
Tollywood Industry

'প্রতিবাদী মিছিলে দুমুখো মানুষটাও হেঁটেছে', টলিউড পরিচালকের বিরুদ্ধে সরব শীর্ষেন্দুকন্যা দেবলীনা

সম্প্রতি এক অভিনেত্রীর করা অভিযোগে এই পরিচালককে ডেকে পাঠানো হয়েছে মহিলা কমিশনের তরফে।
Published By: Akash MisraPosted: 12:52 PM Aug 22, 2024Updated: 12:52 PM Aug 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে ফুঁসছে গোটা রাজ্য। বাংলার গণ্ডি ছাড়িয়ে অভয়ার বিচারের আন্দোলনে শামিল দেশের অন্যান্য রাজ্যগুলোও। যে ঘটনা আবারও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আমজনতা থেকে শিল্পীমহল, সকলেই বিচার চেয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আর এই উত্তাল সময়েই আবারও একটি অনভিপ্রেত ঘটনার খবর। শুটিংয়ে অভিনেত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে মহিলা কমিশনের কাঠগড়ায় টলিউডের জনপ্রিয় এক পরিচালক।

Advertisement

সিনেপাড়ার অন্দরমহল সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাসে এক সিনেমার শুটিং চলছিল। এই ঘটনা তখনকার। টলিপাড়ার খ্যাতনামা ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সেটে অভিনেত্রীর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। গোটা বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ওই নায়িকা। ওই অভিযোগের সূত্র ধরেই এবার সেই অভিযুক্ত টলি পরিচালকের বিরুদ্ধে ফেসবুকে সরব হলেন সাহিত্য়িক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্য়া দেবলীনা মুখোপাধ্যায়। যিনি দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে নানা ভাবে যুক্ত।

ফেসবুক লাইভে দেবলীনা বললেন, ''গত কয়েকদিন ধরে শ্লীলতাহানির অভিযোগে টলিউডের এক প্রথম সারির পরিচালকের কথা সামনে এসেছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, পরিচালকের নামটা কি? নামটা আমি তো জানি। আমি ইঙ্গিতও দেব। অথবা নামটা বলেও দিতে পারি। কেননা, আজকাল আর কোনও ভয় পাই না। আগেও পায়নি।''

[আরও পড়ুন: ‘মহিলা কমিশনকে জানাব’, পরিচালক দেবালয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক রানা সরকার!]

দেবলীনা আরও বলেন, ''প্রতিবাদ তো আমরা করছি। কিন্তু আমদের এত প্রতিবাদ মাটি হয়ে যাবে, যদি না আমরা এসবের ক্ষেত্রে জিরো টলারেন্স রাখি। এমনকী, অশ্লীলভাবে শরীর স্পর্শ করাটাও ভয়ঙ্কর অপরাধ। আমাকে অনেক সময় শুনতে হয়েছে ধর্ষণ তো হয়নি! শ্লীলতাহানিটা ধর্ষকের থেকে কম ধরা হয়। এটা ধরা উচিত নয়। শ্লীলতাহানি করাটাও অপরাধ। ''

অভিযুক্ত পরিচালককে বিঁধে তিনি আরও বলেন, ''যে মানুষটির কথা আমি বলছি। সেই মানুষটি বহুবার, বহুরকম কাজ করেছেন, শুধু মহিলাগত দিক থেকে নয়। তিনি ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে দুর্নীতি করে থাকেন। ''

দেবলীনার কথায়, ''আমি আমার সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব। তাঁরা নামটা সামনে আনুন। তাঁদের কাছে নিশ্চয়ই প্রমাণ রয়েছে... আমি নামটা অবশ্যই বলব। আমি কিছু পরোয়া করি না। '' শুধু ফেসবুক লাইভ নয়। এই নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন দেবলীনা। 

[আরও পড়ুন: ৪৯ হাজারের টিস্যু শাড়িতে ভিন্টেজ লুকে কঙ্গনা, নজরকাড়া ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডে ফুঁসছে গোটা রাজ্য।
  • চলতি বছর এপ্রিল মাসে এক সিনেমার শুটিং চলছিল। এই ঘটনা তখনকার।
Advertisement