shono
Advertisement
Dev

বড় দাদার মতো আপ্তসহায়কের বোনের বিয়েতে দেব, 'নিজের বিয়েটা কবে?' প্রশ্ন অনুরাগীদের

নিজের আপ্তসহায়কের বোনের বিয়েতে ব্যস্ত শিডিউলের মধ্যেও পৌঁছে যান দেব। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিয়ের আসরে তাঁকে দেখার জন্য যে উন্মাদনা তৈরি হয়েছিল সে কথা বলাই বাহুল্য।
Published By: Arani BhattacharyaPosted: 03:31 PM Feb 04, 2026Updated: 03:31 PM Feb 04, 2026

তিনি টলিউডের সুপারস্টার দেব। পর্দায় তাঁর ক্যারিশ্মা বিগত কুড়ি বছর ধরে বুঁদ করে রেখেছে তাঁর অনুরাগীদের। প্রজন্মের পর প্রজন্ম তাঁর অভিনয়ে মুগ্ধ। কিন্তু সুপারস্টার ইমেজ ঝেড়ে ফেলে নিজের টিমের সকলের সঙ্গে যখন তিনি ধরা দেন তখন তাঁকে দেখে মনে হয় যেন, এইতো পাশের বাড়ির ছেলেটা। বা তাঁদের পরিবারেরই একজন কেউ। এর অন্যথা হল না এবারেও।

Advertisement

নিজের আপ্তসহায়কের বোনের বিয়েতে ব্যস্ত শিডিউলের মধ্যেও পৌঁছে যান দেব। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিয়ের আসরে তাঁকে দেখার জন্য যে উন্মাদনা তৈরি হয়েছিল সে কথা বলাই বাহুল্য। বিয়ের আসরে গিয়ে তবে বড় দাদার মতো এই বিয়েতে গিয়ে দেবের নবদম্পতির সঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে নেটিজেনরা প্রশ্ন ছোড়েন দেবের নিজের বিয়ে নিয়ে। অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন সোশাল মিডিয়ায় যে তাঁর 'নিজের বিয়েটা কবে? আসলে দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্কের খবর টলিপাড়ায় নতুন কিছু নয়। তাঁদের দু'জনের কাছেই ঘুরে ফিরে এসেছে এই বিয়ের প্রশ্ন। এবারেও তার অন্যথা হল না। কেউ কেউ আবার বলেছেন, 'দাদা সবার বিয়েতে হাজির থাকছ। নিজে বিয়ের পিঁড়িতে কবে বসবে? এবার একটু রুক্মিণী দির কথা টা ভাবো।'

আপ্তসহায়কের বোনের বিয়েতে দেব। ছবি: সোশাল মিডিয়া

 তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে ঘুরেফিরে এসেছে দেবের কাছে এই প্রশ্ন। যদিও এই নিয়ে দেব উত্তরও দিয়েছেন। কিন্তু না, তাঁর র রুক্মিণী মৈত্রর স্বপ্নের বিয়ে চাক্ষুষ করার আশায় যেন অপেক্ষায় রয়েছেন সকলে। আপাতত দেব ব্যস্ত তাঁর 'দেশু ৭' নিয়ে। এছাড়াও চলতি বছরে মুক্তি পাবে 'অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের বায়োপিক।' বছর শেষে মুক্তি পাবে 'টনিক ২'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement