shono
Advertisement
Sara Arjun

১৭০০ কোটির দুয়ারে 'ধুরন্ধর ২', মহাকালেশ্বরে ভষ্ম আরতি সারা অর্জুনের, ভাইরাল ভিডিও

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে আধ্যাত্মিক আবেশে বিভোর রণবীর সিংয়ের নায়িকা 'সংস্কারী' সারা অর্জুন।
Published By: Sandipta BhanjaPosted: 01:41 PM Apr 11, 2026Updated: 01:41 PM Apr 11, 2026

ওপেনিং ইনিংসেই বিশ্বজুড়ে বিজয়রথ ছুটিয়েছে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২'। সিনেমার কন্টেন্ট নিয়ে বিতর্ক যতই হোক, 'বিজেপির প্রোপাগান্ডা' তকমার পালে হাওয়া তুলে বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরিয়েছে এই ব্লকবাস্টার সিনেমা। মাত্র তেইশ দিনেই বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় নাম লিখিয়ে এবার ১৭০০ কোটির দৌঁড়ে 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ'। আর সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের মাঝেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে ছুটেছেন সারা অর্জুন।

Advertisement

মহাকালেশ্বরে ভষ্ম আরতি সারা অর্জুনের।

বিজ্ঞাপনের দুনিয়ায় পরিচিত মুখ হলেও 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অভিনেত্রী। সিনেমার পাশাপাশি নায়ক-নায়িকাকে নিয়েও দর্শকমহলে উন্মদনার অন্ত নেই। অতঃপর গত ডিসেম্বর থেকেই সারা অর্জুন, রণবীর সিং-সহ ছবির বাকি অভিনেতাদের গতিবিধি পাপারাজ্জিদের আতশকাচে। এবার মহাকালেশ্বর মন্দিরে আধ্যাত্মিক আবেশে বিভোর দেখা গেল অভিনেত্রীকে। পুজো দেওয়ার পাশাপাশি নিষ্ঠা সহকারে ভষ্ম আরতিও করেন সারা অর্জুন। পরনে হালকা বেগুনি রঙের শাড়ি। চেহারায় মেকআপের লেশমাত্র নেই। সাদামাটাভাবেই মন্দিরে বসে একমনে প্রার্থনা করছেন রণবীরের নায়িকা। আর 'সংস্কারী' অভিনেত্রীর ধর্মে-কর্মের এহেন মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

"আমি বাকরুদ্ধ। আমার কোনও ভাষা নেই। অন্তর থেকে এক গভীর ডাক অনুভব করেছিলাম, আর তাই মহাকালেশ্বরে ছুটে এলাম। পৃথিবীতে এর থেকে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না। আজ আমি আনন্দে আত্মহারা।"

মহাকালেশ্বরে পুজো দিয়ে বেরতেই সারা অর্জুনকে ছেঁকে ধরেন ছবিশিকারীরা। তাঁদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, "আমি বাকরুদ্ধ। আমার কোনও ভাষা নেই। অন্তর থেকে এক গভীর ডাক অনুভব করেছিলাম, আর তাই মহাকালেশ্বরে ছুটে এলাম। পৃথিবীতে এর থেকে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না। আজ আমি আনন্দে আত্মহারা।" বর্তমানে একের পর এক রেকর্ড গড়ে চলেছে 'ধুরন্ধর ২', ঈশ্বরের কাছে কী চাইলেন? প্রশ্ন যেতেই সারা জানান, "আমি নির্দিষ্টভাবে কোনও কিছুর জন্য প্রার্থনা করিনি। সকলের সুস্বাস্থ্য, ধনসম্পদ এবং সাফল্যের জন্যেই প্রার্থনা করেছি। এইমাত্র মন্দির থেকে বেরলাম। এখনও সেই আধ্যাত্মিক আবেশে বিভোর হয়ে রয়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement