shono
Advertisement
Heeramandi

'হীরামাণ্ডি' সিজন ২-এ কলকাতার গল্প! বড় খবর দিলেন বনশালি

ওটিটিতে পা রেখেই সুপারহিট পরিচালক সঞ্জয় লীলা বনশালি।
Published By: Akash MisraPosted: 04:17 PM Jun 03, 2024Updated: 04:17 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওটিটিতে পা রেখেই সুপারহিট পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তারকাখচিত তাঁর 'হীরামাণ্ডি' সিরিজ গোটা বিশ্বের মন জয় করেছে। নেটফ্লিক্স সূত্র পাওয়া খবর অনুযায়ী, বনশালির 'হীরামাণ্ডি' নেটফ্লিক্সের সবচেয়ে চর্চিত সিরিজ। আর এবার নতুন খবর, খুব শীঘ্রই এবার হীরামাণ্ডি সিজন ২ আনতে চলেছেন বনশালি। নেটফ্লিক্সে তরফে থেকে একটি ভিডিও শেয়ার করে এই সুখবর জানানো হয়েছে। এমনকী, 'হীরামাণ্ডি' সিজন ২ কেমন হতে চলেছে, তারও আভাস দিয়েছেন বনশালি।

Advertisement

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বনশালি জানালেন, ''সবাইকে ধন্যবাদ হীরামাণ্ডিকে এত ভালোবাসা দেওয়ার জন্য। হীরামাণ্ডির গল্প যে সবার ভালো লেগেছে, তা সত্য়িই আমাকে আনন্দ দিয়েছে। অনেক যত্নসহকারে তৈরি করেছি হীরামাণ্ডি।''

এই সাক্ষাৎকারে বনশালি আরও জানালেন, ''হীরামাণ্ডি সিজন ২-এর গল্পে নতুন চমক থাকবে। নতুন সিজনে দেখানো হবে, হীরামাণ্ডির মহিলারা লাহোর ছেড়ে মুম্বই ও কলকাতায় চলে আসবে। এই দুই শহরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেবে তাঁরা। এতদিন যেখানে নবাবদের গান শোনাতো হীরামাণ্ডির মেয়েরা, এবার ছবির প্রযোজকদের গান শোনাবে। একেবারে নতুন কায়দায় তৈরি হচ্ছে হীরামাণ্ডি ২।''

১৪ বছরের স্বপ্ন। তিল তিল করে নিজে হাতে ‘হীরামাণ্ডি’কে গড়ে তুলেছেন। কোনওরকম কসরত বাকি রাখেননি পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালি। কারণ, বনশালি মানেই ‘লার্জার দ্যন লাইফ’ সেট, সাজপোশাক। পয়লা মে মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে বনশালির ডেবিউ সিরিজ। সিনেসমালোকদের মার্কশিটে ঝকঝকে নম্বর পেলেও দর্শকদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় ইতি? হার্দিক ফর্মে ফিরতেই নাতাশার ইনস্টায় ফিরল যুগলের ছবি ]

অন্যদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তান ‘হীরামাণ্ডি’ দেখে বনশালির উপর বেজায় চটেছে। পাক দর্শকদের একাংশের দাবি, এত কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু কোনও গবেষণা নেই লাহোরের ‘হীরামাণ্ডি’ নিয়ে। এই সিরিজ আসলে ১৯৪০ সালের লাহোরের বারবনিতাদের প্রেক্ষাপট নিয়ে তৈরি। কতটা দাপুটে ছিলেন সেখানকার গণিকারা? কিংবা ব্রিটিশদের সঙ্গে ওঠাবসা করা জাঁদরেল নবাবদেরকেই বা কীভাবে বশে রাখতেন সেই ‘ডায়মন্ড বাজারের’ নারীরা? সেইসমস্ত গল্পই ‘হীরামাণ্ডি’তে তুলে ধরার চেষ্টা করেছেন বনশালি। কিন্তু পাক দর্শকরা বলছেন, ‘এই জাঁকজমকপূর্ণ সেটের সঙ্গে লাহোরের সেই জনপ্রিয় বারবনিতা গলির কোনও সাদৃশ্য নেই। পিরিয়ডিক একটা ড্রামায় ইতিহাসের এত গড়মিল!’ এমনকী তৎকালীন সময়কেও ভুলভাবে তুলে ধরার অভিযোগ তুলেছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘প্রতিভার কদর বোঝে…’, সুধীর মিশ্রর হিন্দি ওয়েব সিরিজে কাজ করে মুগ্ধ শ্রীলেখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এমনকী তৎকালীন সময়কেও ভুলভাবে তুলে ধরার অভিযোগ তুলেছেন তাঁরা।
Advertisement