shono
Advertisement
Janhvi Kapoor

'ঘনিষ্ঠ হওয়ার সময় বড্ড ক্লান্ত লাগছিল!' যৌনদৃশ্য নিয়ে মুখ খুললেন জাহ্নবী

৩১ মে মুক্তি পাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরের 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'।
Published By: Akash MisraPosted: 07:41 PM May 29, 2024Updated: 07:42 PM May 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পেশাল স্ক্রিনিংয়ে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ের রসায়ন দেখে প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা। অনেকেই বলছেন, এই জুটি লম্বা রেসের ঘোড়া। এমনকী, এই ছবির এক ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও আলোচনা তুঙ্গে বলিপাড়ায়। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, রাজকুমারের সঙ্গে অন্তরঙ্গ হওয়াটা মোটেই সহজ ছিল না! বরং বেশ টেনশনে ছিলেন শ্রীদেবীকন্যা।

Advertisement

সাক্ষাৎকারে জাহ্নবী জানান, ''আমার আর রাজকুমারের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং-এর বেশির ভাগ সময়ই আমরা দুজনে খুব ক্লান্ত ছিলাম। টানা ২০ ঘণ্টা শুটিং হয়েছিল। ক্লান্ত হওয়াটাই তো স্বাভাবিক। যখন দুজনে কাছে আসি, নিজেদের মৃত বলে মনে হচ্ছিল। একেবারে ডেথ টায়ার্ড। আমাদের পেটের অবস্থা খারাপ ছিল, শরীরে আর শক্তিই ছিল না। এর পরেও প্রেমে পড়ার অভিনয় করতে হয়েছিল। ভাবুন একবার। প্রথম চুম্বনের অনুভূতিও ফুটিয়ে তুলতে হয়েছিল। শরীর ক্লান্ত থাকলেও, সেটা তো আর প্রকাশ করা যাবে না। তবে প্রশিক্ষকের সাহায্যে দৃশ্যটা ঠিক উতরে যায়।''

[আরও পড়ুন: ‘মিশমির আর আমার একটাই অপরাধ…’, প্রেমের গুঞ্জন নিয়ে কী সাফাই রণজয়ের?]

ক্রিকেটের ২২ গজেই যাদের যে প্রেমকাহিনির শুরুয়াৎ। তবে এক্ষেত্রে স্ত্রীর মাধ্যমে নিজের স্বপ্নপূরণের চেষ্টায় রাজকুমার। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। ট্রেলারে দু’জনেরই ক্রিকেটার হওয়ার স্বপ্নের উড়ান ঝলক মিলল। সেই সূত্রেই ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

১২ মে প্রকাশ্যে এসেছে  ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলার। দুজনেরই নাম এক। একজন বইপোকা। আরেকজন পেপার, ম্যাগাজিনে মুখ গুঁজে থাকে। সেই মাহি জুটির জন্মছক থেকে অপূর্ণ স্বপ্নও এক। পেশায় ডাক্তার স্ত্রীরও যে ক্রিকেটপ্রেম রয়েছে, তা জানতে পেরে রাজকুমারেরও অপূর্ণ ইচ্ছে চাগাড় দিয়ে ওঠে। শেষমেষ কি ইচ্ছেপূরণে সফল হতে পারবে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’? বাকিটা জানা যাবে চলতি বছরের ৩১ মে।

[আরও পড়ুন: ‘খাকি ২’তে প্রসেনজিৎ-জিৎ-পরমব্রতর সঙ্গী টলিপাড়ার এই নায়িকা! জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২ মে প্রকাশ্যে এসেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলার।
  • স্পেশাল স্ক্রিনিংয়ে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ের রসায়ন দেখে প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা।
Advertisement