বলিউডে দু' দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর খান। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের 'শেষ বেগম' ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। উপরন্তু তেইশ সালে খান-কাপুর, দেওলদের মাঝেও দাপুটে প্রত্যাবর্তনে বলিউডে নতুন করে ‘মধ্যমণি’ হয়ে উঠেছেন বেবো। চল্লিশোর্ধ্ব হলেও তাঁর গ্ল্যামারের ঝলকানিতে আজও তরুণ হৃদয় তোলপাড় হয়! এবার গুঞ্জন, করিনা নাকি হাঁটুর বয়সি নায়কের সঙ্গে প্রেম করছেন! বেশ কিছু ভাইরাল ছবি ঘিরে কার্তিক আরিয়ানের সঙ্গে বেবোর সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছে নেটভুবন।
আলো-আঁধারিতে কার্তিক-করিনার এক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। আর সেই 'লাখ টাকার ফ্রেম' ঘিরেই এখন চর্চা তুঙ্গে! ওই ছবিতে দেখা যাচ্ছে, কোনও এক নৈশপার্টিতে কার্তিকের কানে কানে কিছু একটা বলছেন বেবো।
দিন কয়েক ধরেই সেলেবপাড়ায় অসমবয়সি প্রেমের চর্চা। প্রথমটায় নাম প্রকাশ্যে না এলেও সম্প্রতি আলো-আঁধারিতে কার্তিক-করিনার এক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। আর সেই 'লাখ টাকার ফ্রেম' ঘিরেই এখন চর্চা তুঙ্গে! ওই ছবিতে দেখা যাচ্ছে, কোনও এক নৈশপার্টিতে কার্তিকের কানে কানে কিছু একটা বলছেন বেবো। তবে নেটপাড়ার নজর কেড়েছে দুই তারকার ঘনিষ্ঠ সমীকরণ। যেখানে বেবোকে অভিনেতার গালে কপাল ঠেকিয়ে রসিকতায় মাততে দেখা গিয়েছে। আর এহেন ছবি ভাইরাল হতেই অনুরাগীমহল কৌতূহলী, তাহলে কি সত্যিই হাঁটুর বয়সি কার্তিক আরিয়ানের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন নবাব বেগম? কেউ বা সইফ আলি খানের জন্য উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন ছুড়েছেন, 'নবাব জানেন?'
মার্জার সরণিতে কার্তিক-করিনা
প্রসঙ্গত, করিনা কাপুরের সঙ্গে কার্তিক আরিয়ানের বয়সের ফারাক ১০ বছর ২ মাস। করিনার জন্ম ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর। অন্যদিকে কার্তিক আরিয়ানের জন্ম ১৯৯০ সালের ২২ নভেম্বর। একজন বলিউডের তাবড় কাপুর পরিবারের কন্যা। অন্যজন ফিল্ম ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও পায়ের তলার মাটি শক্ত করেছেন। আর সেই দুই তারকার ঘনিষ্ঠ সমীকরণই বর্তমানে নেটপাড়ার আতশকাচে! উল্লেখ্য, কার্তিকের সঙ্গে করিনার যে বেশ সুসম্পর্ক, সেটা করণ জোহরের দিওয়ালি পার্টি থেকে বলিপাড়ার একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। দু'জনে একসঙ্গে মার্জার সরণিতেও হেঁটেছেন। সেখান থেকেই কি এহেন গুঞ্জনের সূত্রপাত? উঠছে প্রশ্ন। কেউ বা নেট ঘেঁটে বের করেছেন, ভাইরাল এই ছবি ২০১৮ সালের। সিঙ্গাপুরে মনীশ মালহোত্রার শো করতে গিয়ে এক পার্টিতে লেন্সবন্দি হন দু'জনে। সেই ছবিই আবার বর্তমানে নেটপাড়ায় ছড়িয়েছে।
