shono
Advertisement
Khushi Kapoor

ফিনফিনে রাতপোশাকে খুশি কাপুর, ছবি দেখে হাবুডুবু বয়ফ্রেন্ড বেদাঙ্গ! প্রকাশ্যে যা করলেন নায়ক

জোয়া আখতারের পরিচালনায় বলিউডে ডেবিউ হয়েছে খুশি কাপুরের।
Published By: Akash MisraPosted: 04:53 PM Jun 03, 2024Updated: 04:53 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের ঝুলিতে মোটে একমাত্র 'দ্য আর্চি'। তবে সিনেমার কেরিয়ার ঢিলে হলেও, বলিউড পার্টিতে খুশির আসা-যাওয়া লেগেই রয়েছে। দুএকটা বিজ্ঞাপনে কাজ করে আর সোশাল মিডিয়ায় ঝড় তুলে খুশি এখন সুপারহিট! তবে এরই মাঝে খুশি ও বেদাঙ্গ রায়নাকে নিয়ে প্রেমগুঞ্জন বলিপাড়ায়। ফেসবুক, এক্স হ্যান্ডেলে মাঝে মধ্যেই ভাইরাল হয় বেদাঙ্গ ও খুশির ভিডিও। তবে দুজনেই কিন্তু এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু এবার প্রকাশ্য়েই যা করে বসলেন বেদাঙ্গ, তা নিয়ে বলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি খোলামেলা ছবি পোস্ট করেছেন খুশি। যেখানে তাঁকে দেখা গিয়েছে, কালো ফিনফিনে রাতপোশাকে। ইনস্টাগ্রামে চোখ রাখুন। দেখবেন, খুশির প্রত্যেকটি খোলামেলা পোশাকে লাইকে ভরিয়ে দিয়েছেন বেদাঙ্গ। অন্যদিকে বেদাঙ্গের ছবিতেও খুশির লাইকের ছড়াছড়ি। সম্প্রতি গিয়েছে, বেদাঙ্গের জন্মদিন। যেখানে বিশেষ বার্তা দিয়ে বেদাঙ্গকে শুভেচ্ছাও জানিয়ে ছিলেন খুশি।

 

[আরও পড়ুন: লোকসভার তুলনায় ভোটদানের হার অনেক কম বিধানসভা উপনির্বাচনে! কারণ ঘিরে ধোঁয়াশা]

 

জোয়া আখতারের পরিচালনায় বলিউডে ডেবিউ হয়েছে খুশি কাপুরের। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’। ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করেছেন শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্য নন্দা। এছাড়াও ছিলেন বেদাঙ্গ রায়না। শোনা যায়, এই ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু। এমনকী, শুটিংয়ের ফাঁকে নাকি মুম্বইয়ের নানা জায়গায় দেখা যেত খুশি ও বেদাঙ্গকে। খুশির হাতে আপাতত তেমন কোনও ছবি নেই। তবে বেদাঙ্গ কিন্তু করণ জোহরের হাত ধরে আলিয়া বিপরীতে জিগরা ছবিতে অভিনয় করছেন।

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ‘হেনস্তা’র ঘটনায় রবিনার পাশে কঙ্গনা, বড় খবর জানাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
  • এই ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু।
Advertisement