shono
Advertisement
Malaika Arora

একাধিক পুরুষের সঙ্গে প্রেম মালাইকার! গুঞ্জনে মুখ খুললেন 'বিরক্ত' বলিউডের মুন্নি

মালাইকা অরোরা বলেছেন, "যদি কখনও কারও সঙ্গে থাকতে হয় সেটা আমি আমি নিজের শর্তেই থাকব।"
Published By: Kasturi KunduPosted: 02:31 PM Mar 28, 2026Updated: 02:31 PM Mar 28, 2026

রুপোলি দুনিয়ার তারকাদের হাঁড়ির খবর জানতে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। গসিপ বিকোয় হটকেকের মতো! সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে পঞ্চাশোর্ধ মালাইকার প্রেমচর্চা একেবারে জমে ক্ষীর। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর স্প্লিটসভিলা এক্স সিক্স খ্যাত সরব বেদী থেকে হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের মুন্নির।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অতীত ভুলে ফের মালাইকার জীবনে প্রেমের বসন্ত। একাধিক পুরুষের সঙ্গে নাম জড়াতেই ফুঁসে উঠলেন অভিনেত্রী। বলিউডের এক সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে মালাইকা অরোরা বলেছেন, "এই বিষয়টা অত্যন্ত বিরক্তিকর।"

অভিনেত্রীর সংযোজন, "এগুলি ভীষণ বিরক্তিকর। কিন্তু এখন আর আমি এসব বিষয়ে ভাবিনা। মজা করে উড়িয়ে দিই। আরহান আর আমি হাসাহাসি করি। আমি তো এসব কল্পনাই করতে পারি না। যদি কিছু হওয়ার থাকে তা নিজে থেকেই হবে। এই মুহূর্তে আমার জীবনে যা কিছু ঘটছে সেগুলো উপভোগ করেই আমি খুব খুশি।"

২০২৫-এর ২৬ নভেম্বর ফের পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন হর্ষ-মালাইকা। একসঙ্গে না হাঁটলেও, গাড়িতে ওঠার দৃশ্য ধরা পড়ে প্যাপেদের লেন্সে।

আরও বলেন, "সঙ্গী বা সম্পর্ক অবশ্যই সুন্দর, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবছি না। স্বনির্ভর নারী হিসেবে আমি খুবই গর্বিত। আমাকে সম্পূর্ণ করতে কোনও পুরুষের দরকার নেই। যদি কখনও কারও সঙ্গে থাকতে হয় সেটা আমি আমি নিজের শর্তেই থাকব।"

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত অক্টোবর মাসে মুম্বইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে একসঙ্গে দেখা যায় হর্ষ-মালাইকাকে। এরপরই বাতাসে প্রেমের গুঞ্জন। কনসার্ট থেকে আলাদা বেরিয়ে আসলেও একসঙ্গে গাড়িতে উঠেছিলেন বলে দাবি ওই সংবাদমাধ্যমের। এই ঘটনায় প্রেমের জল্পনা আরও জোরাল হয়।

প্রেমচর্চা উসকে ২০২৫-এর ২৬ নভেম্বর ফের পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন তাঁরা। একসঙ্গে না হাঁটলেও, গাড়িতে ওঠার দৃশ্য ধরা পড়ে প্যাপেদের লেন্সে। উল্লেখ্য, অর্জুনের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্ক থাকার পর প্রেমচর্চায় সিলমোহর দিয়েছিলেন। হিরে ব্যবসায়ী হর্ষের সঙ্গে সম্পর্কের সত্যতা স্বীকার করেন কিনা সেটা তো সময় বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement