shono
Advertisement
Moumita Pandit

‘সহজের কথা ভাবলি না?’ রাহুলের সঙ্গে প্রেম নিয়ে মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের

মৌমিতার ব্যবহারে ক্ষুব্ধ মানসী-জয়জিৎ।
Published By: Kasturi KunduPosted: 12:42 PM Aug 23, 2026Updated: 01:16 PM Aug 23, 2026

দেখতে দেখতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পাঁচমাস অতিক্রান্ত। বিচার আজও অধরা, কিন্তু, ব্যক্তিগতজীবন বিকোচ্ছে হাটেবাজারে! স্বঘোষিত প্রেমিকা মৌমিতা পণ্ডিত প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। অভিনেত্রীর এই বিস্ফোরক দাবিতে রাহুলের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দর থেকে পরিচিতমহল, অনুগামীরা রাহুল-মৌমিতার প্রেমচর্চা নিয়ে কাটাছেঁড়া করছে, তা বলাই বাহুল্য। একইসঙ্গে মৌমিতার বিবেকবোধ-মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন টলিপাড়ার সেলেবমহলের একাংশ। সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রীকে প্রকৃত ভালোবাসার পাঠ আগেই দিয়েছেন। এবার কাঠগড়ায় তুললেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোশাল মিডিয়ায় মৌমিতাকে খোলা চিঠিতে বিঁধলেন মানসী। তাঁর দাবি, আজও মৌমিতার সোশাল মিডিয়া জুড়ে প্রয়াত স্বামী, যাত্রা অভিনেতা অরিদীপ্ত ঘোষের পোস্ট। তাহলে রাহুলের প্রতি প্রেম জাগল কীভাবে? অভিজ্ঞ অভিনেত্রী মানসী সিনহার স্নেহধন্য অভিনেত্রীকে নিয়ে একটাই আপসোস, তাঁর চোখে অনেকটা নীচে নেমে গেলেন। ইন্ডাস্ট্রির অনুজ অভিনেত্রী মৌমিতাকে লেখা খোলা চিঠির প্রতিটি পংক্তিতে রয়েছে রাগের প্রতিফলন!

মানসী সিনহা লিখছেন, 'মৌমিতা, তোর পোস্টটা এইমাত্র পড়লাম। বাকি পোস্টগুলো'ও দেখছিলাম। এটার খুব দরকার ছিল কি? এখনো সারাক্ষণ অস্থির হয়ে থাকিস অরিদীপ্তর জন্য। অন্তত তোর পোস্ট তো তাই-ই বলে। আমাকেও তো বলেছিলি তাই। তাহলে রাহুলকে ভালবাসলি কী করে? হৃদয়ে জায়গা কুলোলো? যদিও বা কুলোলো, এমন অসময়ে তার প্রকাশ খুব প্রয়োজন ছিল? সহজের কথাটা ভাবলি না একবারও? মেলাতে পারলাম না। অরির প্রতি আবেগটাও মেকি মনে হচ্ছে। কষ্ট হচ্ছে রে। হয়তো এটা করে তুই ভালো আছিস, কিন্তু আমার চোখে অনেকটা খাটো হয়ে গেলি রে।'

একজন অভিনেত্রীর মধ্যে যে শিল্পীসত্তা থাকে, মৌমিতার আচরণে তা কলুসিত হয়েছে।সামাজিকমাধ্যমের পোস্টে এমনটাই দাবি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের প্রয়াণের পর এহেন দাবি কোনওভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন অভিনেতা। তাঁর মতে, 'ভালোবাসার মিথ্যে খবর প্রচার করার মধ্যে কোনও বাহাদুরি নেই। কারণ যাকে জড়িয়ে খবরটা করা তাঁর এই বিষয়ে কিছু বলার সুযোগ নেই। কারণ রাহুল আজ আমাদের মধ্যে নেই। নিম্নরুচির পরিচয় দিলেন। আপনি অভিনেত্রী? ছিঃ!'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement