shono
Advertisement

Breaking News

Manasi Sinha

প্রথম ছবিই সুপারহিট, নতুন 'গল্প' নিয়ে ফিরছেন পরিচালক মানসী সিনহা

মানসীর প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-এর ঝুলিতে উঠেছে ১ কোটি ৭৩ লাখ টাকা।
Published By: Akash MisraPosted: 12:56 PM Jun 07, 2024Updated: 03:48 PM Jun 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়েই বক্স অফিসে বাজিমাত করলেন মানসী সিনহা। টলিউড বক্স অফিসের হিসেব অনুযায়ী, ইতিমধ্যেই মানসীর (Manasi Sinha ) প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-এর ঝুলিতে উঠেছে ১ কোটি ৭৩ লাখ টাকা। শাশ্বত চট্টোপাধ্য়ায় ও অপরাজিতা আঢ্য অভিনীত এই ছবিকে সমালোচকরাও বেশ পছন্দ করেছেন। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনায় মানসী। খবর অনুযায়ী, খুব শীঘ্রই নতুন ছবিতে হাত দিতে চলেছেন তিনি। এ বারেও তাঁর ছবির প্রযোজক শুভঙ্কর মিত্র। দ্বিতীয় বার একসঙ্গে কাজ করতে চলেছেন মানসী এবং ধাগা প্রোডাকশন।

Advertisement

মানসী জানিয়েছেন, ''পরিকল্পনাতে আছেই। তবে এখনই নতুন ছবি নিয়ে বিস্তারিত বলতে পারব না। তবে হ্যাঁ, এই ছবির গল্পেও থাকবে সম্পর্কের টানাপড়েন।''

[আরও পড়ুন: দিল্লিতে পা রাখতেই তাড়া করল চড় কাণ্ডের ‘অভিশাপ’! ক্যামেরা দেখেই মুখ ফেরালেন কঙ্গনা]

টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মানসীর নতুন ছবিতে নাকি উঠে আসবে শ্বশুরমশাই-বৌমার সম্পর্কের টানাপড়েন। এমনকী, শোনা যাচ্ছে মানসীর এই ছবিতেও দেখা যাবে শাশ্বত ও অপরাজিতাকে। শুধু তাই নয়, 'এটা আমাদের গল্প' ছবির টিমকেই নাকি ফেরাতে চাইছেন মানসী। মানসীর নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা হবে ২০ জুন। তার আগে ছবি নিয়ে বিস্তারিত বলতে নারাজ পরিচালক।

[আরও পড়ুন: ‘পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে’, চড় কাণ্ডে বিস্ফোরক কঙ্গনা! ‘ক্যুইন’-এর পাশে মাণ্ডির পরাস্ত ‘রাজা’ বিক্রমাদিত্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনায় মানসী।
  • তার আগে ছবি নিয়ে বিস্তারিত বলতে নারাজ পরিচালক।
Advertisement