shono
Advertisement
Ankush

যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, 'ময়ূরাসন' বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও

আকাশপানে চেয়ে যোগব্যায়ামে ব্যস্ত অঙ্কুশ। আর এহেন ছবি দেখে ভক্তমহল তো বটেই, এমনকী ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরাও হাসি চেপে রাখতে পারেননি! এককথায়, কলকাতায় 'আন্তর্জাতিক যোগ দিবস' পালনের প্রাক্কালে 'হিট' অভিনেতার মজার পোস্ট।
Published By: Sandipta BhanjaPosted: 07:44 PM Jun 15, 2026Updated: 07:44 PM Jun 15, 2026

২১ জুন, রবিবার যোগ দিবস। চলতিবারে হৃষিকেশ, হরিদ্বার, বারাণসীকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়বে কলকাতার গঙ্গা! কারণ এবার 'আন্তর্জাতিক যোগ দিবস' পালন হচ্ছে কলকাতার রেড রোডে। এদিন গঙ্গাবক্ষে হবে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। তার যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ সমস্ত মন্ত্রীরা। স্বাভাবিকভাবেই এহেন মেগা অনুষ্ঠানের জন্য শহর জুড়ে বর্তমানে সাজো সাজো রব। এমন আবহেই মজার কাণ্ড ঘটালেন অঙ্কুশ।

Advertisement

তবে ঠাট্টা-তামাশার ভিড়ে সেরা মন্তব্য করে চর্চার শিরোনামে ঐন্দ্রিলা। অঙ্কুশের যোগাভ্যাস দেখে নায়িকার 'ফোড়ন', 'তবুও এত কিছুর পরে আমার প্রথম...।'

অঙ্কুশ বরাবরই রসিক। অভিনেতা-প্রযোজকের ঘনিষ্ঠ মহলের সেকথা ভালোই জানা। মাঝেমধ্যেই নেটভুবনে এমন সব ক্যামেরাবন্দি মুহূর্তের ঝলক তুলে ধরেন যে, যা দেখে পেটে খিল ধরার জোগাড় হয় ভক্তদের! এবারও তেমনই এক মজার ফ্রেম শেয়ার করেছিলেন। যেখানে জিমে ঘাম ঝরানোর অবসরে অভিনেতাকে যোগাভ্যাস করতে দেখা যায়। পরনে কালো জিমওয়্যার। চোখেমুখে দুষ্টুমি! আকাশপানে চেয়ে যোগব্যায়ামে ব্যস্ত অঙ্কুশ। আর এহেন ছবি দেখে ভক্তমহল তো বটেই, এমনকী ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরাও হাসি চেপে রাখতে পারেননি!

যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ

রসিকতা করে মিমি চক্রবর্তীর মন্তব্য, 'দেখ তোর পিছনের লোকগুলো তোকে দেখে হাসছে!' মিমি-অঙ্কুশ দুজনেই এক আবাসনের বাসিন্দা। মাঝেমধ্যেই একে-অপরের পোস্টের মন্তব্যবাক্সে খুনসুটি করেন তাঁরা! অঙ্কুশই অবশ্য এই বিষয়ে এগিয়ে। তবে এবার রসিকতা করে প্রকাশ্যেই বন্ধুকে 'নাস্তানাবুদ' করার সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। আরও একধাপ এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের টিপ্পনি, 'এটা কি নতুন আসন? ময়ূরাসন?' তবে ঠাট্টা-তামাশার ভিড়ে সেরা মন্তব্য করে চর্চার শিরোনামে ঐন্দ্রিলা। অঙ্কুশের যোগাভ্যাস দেখে নায়িকার 'ফোড়ন', 'তবুও এত কিছুর পরে আমার প্রথম বলেই আউট!' ইশান মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়রাও হেসে গড়িয়েছেন অঙ্কুশের কাণ্ড-কারখানা দেখে। এককথায়, কলকাতায় 'আন্তর্জাতিক যোগ দিবস' পালনের প্রাক্কালে 'হিট' অভিনেতার মজার পোস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement