shono
Advertisement

Breaking News

Sohini Sarkar

মিউজিক থেরাপির সঙ্গে শোভনের ভালোবাসা আর যত্ন, কীভাবে দিন কাটছে গর্ভবতী সোহিনীর?

মাতৃত্বের সফর নিয়ে কথা বলেন হবু মা সোহিনী সরকার।
Published By: Kasturi KunduPosted: 06:29 PM Aug 08, 2026Updated: 06:31 PM Aug 08, 2026

জুলাইয়ে শোভনের সঙ্গে তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রির এই হাই প্রোফাইল সেলেব দম্পতি। বিয়ের বিয়ের দু'বছরের মাথায় দুই থেকে তিন হতে চলেছেন শোভন-সোহিনী। নতুন সদস্যের আগমনের অপেক্ষায় দিন গুনছেন দুজনেই। শহরের এক অনুষ্ঠানে সাবেক সাজে হাজির হন গর্ভবতী সোহিনী। সেখানেই মাতৃত্বের সফর নিয়ে কথা বলেন অভিনেত্রী।

Advertisement

গর্ভাবস্থায় শারীরিক গঠনের যে পরিবর্তন তা দারুণ এনজয় করছেন সোহিনী। সকলের সবরকম পরামর্শ মেনে চলার চেষ্টা করছেন। এতদিন সকলে যে নজরে সোহিনীকে দেখতেন তাঁদের দৃষ্টিকোণও বদলে গিয়েছে বলে মনে করছেন হবু মা সোহিনী সরকার। অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভালোবাসা আর পরম যত্নের চাদরে মুড়ে রেখেছেন শোভন।

এক গাল হেসে প্রকাশ্যে সে কথা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি সোহিনী। তাঁর কথায়, "আগে আমি কিছু বললে অনেক সময় তর্কবিতর্ক হত। কিন্তু, এখন সেসব হয় না। আমি যা বলছি সেটাকেই সমর্থন করছে। দায়িত্বপালনে কোনও ত্রুটি রাখছে না। বর য।খন আগেই নিজের দোষ বলে মাথানত করে নিচ্ছে তখন তো আমার আর কিছুই করার থাকে না।"

মন ভালো রাখতে কোনও স্পেশাল ট্রিটমেন্ট করছেন সোহিনী? অভিনেত্রী জানান, চিকিৎসক তাঁদের মিউজিক থেরাপির পরামর্শ দিয়েছেন। রাগ প্রধান মিউজিক যেমন ভারতীয় ও ওয়েস্টার্ন রাগ শুনতে বলেছেন। এটা শুধু চিকিৎসকই নন, অনেকেই এই পরামর্শটা দিয়েছেন। সেগুলো মেনে চলার সুফলও পেয়েছেন। ইউএসজি বা আল্ট্রা সোনোগ্রাফিতে একটা ঘটনার সাক্ষীও থেকেছেন শোভন-সোহিনী।

তবে সেটা সেদিনের অনুষ্ঠানে খোলসা করেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ কিন্তু বন্ধ রাখেননি সোহিনী। আগামী ২১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে মুক্তি পাবে 'অজেয়া'। তার প্রচারেও দেখা মিলেছে অভিনেত্রীর। সবমিলিয়ে সন্তানসম্ভবা সোহিনী জীবনে এখন খুশির আমেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement