shono
Advertisement

Breaking News

Ravi Kishan

'মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো', মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষান?

মৌনব্রত ভেঙে কেন আচমকা জেন জি'কে কুর্নিশ জানালেন 'লর্ড' রবি কিষান?
Published By: Sandipta BhanjaPosted: 01:01 PM Aug 13, 2026Updated: 02:47 PM Aug 13, 2026

রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, রবি কিষান (Ravi Kishan) বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! বর্তমানে নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। কখনও শিরোনামে তাঁর উচ্চারণ বিভ্রাট, আবার কখনও বা আতশকাচে তারকা সংসদের মন্তব্য। এহেন মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল! কিন্তু নেটপাড়া তাঁকে ঘিরে সরগরম হলেও এমতাবস্থায় আচমকা মৌনব্রত ঘোষণা করেন রবি কিষান। কিন্তু কেন? এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলে ফের ভাইরাল গোরক্ষপুরের তারকা সাংসদ।

Advertisement

"আমাকে নিয়ে যে হারে সোশাল মিডিয়ায় ট্রোল-মিম শুরু হয়, সেসব দেখে বউ একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে- দয়া করে কিছুদিন একটু চুপ থাকো, নইলে তোমাকে ঘরে বন্দি করে রাখব। কারণ..." 

অনুরাগীদের কথায়, রবি কিষাণ আসলে 'মিম লর্ড'। আসলে দিন কয়েক ধরেই ভোজপুরী সুপারস্টারের বেশ কিছু মজার ভিডিও ভাইরাল। সম্প্রতি রাজ সামানির পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। যেখানে রবিকে প্রশ্ন ছোড়া হয়, 'টাকা না পরিচিতি- কোনটি বেছে নেবেন?' উত্তরে অভিনেতা সাংসদ বলেন, 'পহসান, মানি ফলোজ, মাই ব্রাদার…'। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, 'খ্যাতি! টাকাপয়সা তো আমার পিছন পিছন আসে, ভাই।' এই একটি সংলাপেই নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন তিনি। রবিকে ঘিরে বিগত দিনগুলিতে ট্রোল-মিমেরও ভিড়। কারও মন্তব্য, ‘জেগে ওঠো বন্ধুরা, উনি আরও একটা দারুণ মিম টেমপ্লেট নিয়ে এসেছেন।’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘জলদি, দ্য লেট’, ‘হোম ফ্রম ওয়ার্ক’, ‘মানি ফলোজ মাই ব্রাদার’-এর পর মৌনব্রতের কথা বলে ফের একটি মিম উপহার দিলেন রবি কিষান।’ কারও কথায়, ‘উনি ধীরে ধীরে রজনীকান্তের মতো মিম-আইকনে পরিণত হচ্ছেন।’ কারও বা রসিক খোঁচা, ‘ভাইয়ের মৌন ব্রত এতটাই ‘লাউড’ (জোরালো), যে প্রতিবেশীরা নালিশ জানিয়েছে।’ এরপরই মৌনব্রতের পথে হাঁটেন বিজেপির তারকা সাংসদ। এবার এক সাক্ষাৎকারে নিজেই মৌন থাকার কারণ জানালেন তিনি।

রবি কিষেণ

"এদেশে আমি আগে কখনও এমন কিছু দেখিনি। ওঁরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, তা ঐতিহাসিক..." 

রসিকতা করে রবি কিষানের মন্তব্য, "আমাকে নিয়ে যে হারে সোশাল মিডিয়ায় ট্রোল-মিম শুরু হয়, সেসব দেখে বউ একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে- দয়া করে কিছুদিন একটু চুপ থাকো, নইলে তোমাকে ঘরে বন্দি করে রাখব। কারণ তুমি ঘর থেকে বেরলেই ভাইরাল হয়ে যাচ্ছ! তাই সন্তানদের উদ্দেশে আমার স্ত্রী বলে যে, এঁকে এই ঘরেই বন্ধ করে রাখো। না ঘর থেকে বেরবে না ভাইরাল হবে।" এখানেই অবশ্য থামেননি তিনি। মিম-বিস্ফোরণে সোশাল পাড়াতেও যেরকম মন্তব্যের ছয়লাপ শুরু হয়, সেপ্রসঙ্গেও মুখ খোলেন গোরক্ষপুরের তারকা সাংসদ। যুবপ্রজন্মের মিম কারসাজিতে রীতিমতো হতবাক রবি কিষান! রসিকতাচ্ছলে তিনি জানালেন, "মৌনব্রত চলাকালীন এই জেন জি'রা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমার যতদূর মনে পড়ে, এদেশে আমি আগে কখনও এমন কিছু দেখিনি। ওঁরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, তা ঐতিহাসিক এবং এই ভালোবাসা তো থামছেই না, দিন দিন বেড়েই চলেছে। যেভাবে আমার নাম, আমার বলা প্রতিটা শব্দকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে জেন জি, ওদের ভাবনাচিন্তাকে কুর্নিশ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement