প্রিয় তারকাকে হাতের নাগালে পেলে কত কিছুই না করেন অনুরাগীরা। একেক সময়ে যে 'ভালোবাসার পরাকাষ্ঠা'র মাশুলও গুনতে হয় সেলেবদের। সম্প্রতি এক অনুষ্ঠানে সেভাবেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় নিকিতা রাওয়ালকে। লাল গালিচায় পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেওয়ার সময়ে আচমকাই এক মহিলা ভক্ত ছুটে এসে নায়িকাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঠোঁটে ঠোঁট বসান। যে ঘটনায় প্রত্যক্ষদর্শীরা রীতিমতো হতভম্ব হয়ে যান! এমনকী ওই ক্যামেরাবন্দি দৃশ্য নেটভুবনে ছড়িয়ে পড়ায় কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয় নিকিতাকেও। বিতর্কের মাঝেই এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন 'গরম মশালা' অভিনেত্রী।
একাংশের দাবি, 'এই গোটা ঘটনাটাই আসলে স্ক্রিপ্টেড। ইচ্ছে করে চিত্রনাট্য সাজিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন নায়িকা!' কেউ বা প্রশ্ন ছুড়েছেন, 'জনপ্রিয়তার জন্য এতটা নিচে নামতে পারলেন?' একাংশ আবার নায়িকা 'সমকামী' বলেও দাবি করেছেন।
মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
রেড কার্পেটে নিকিতার (Nikita Rawal) সঙ্গে কী এমন ঘটে, যা নিয়ে তোলপাড় নেটভুবন? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ওই মহিলা ভক্ত গালে গাল ঠেকিয়ে সেলফি তোলার পর নিকিতার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপর আচমকাই নায়িকার ঠোঁট কামড়ে ধরেন। অনুরাগীর এহেন ঠোঁটঠাসা চুম্বনে কার্যত হতবাক হয়ে যান নিকিতা রাওয়াল। সেদিন ঠোঁটটুকু মুছে নেওয়া ছাড়া আর কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি তিনি। এরপর এক নিরাপত্তারক্ষী এসে ওই মহিলাভক্তকে সেখান থেকে কোনওরকমে টেনেহিঁচড়ে বের করে আনেন। এহেন লেন্সবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই পালটা সমালোচিত হতে হয় নিকিতাকে। একাংশের দাবি, 'এই গোটা ঘটনাটাই আসলে স্ক্রিপ্টেড। ইচ্ছে করে চিত্রনাট্য সাজিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন নায়িকা!' কেউ বা প্রশ্ন ছুড়েছেন, 'জনপ্রিয়তার জন্য এতটা নিচে নামতে পারলেন?' একাংশ আবার নায়িকা 'সমকামী' বলেও দাবি করেছেন। এহেন নানা কটাক্ষবাণের ভিড়ে এবার নিজেই মুখ খুললেন নিকিতা রাওয়াল।
"আমি কোনও ভুল করিনি। আমার লুকোনোর কিছু নেই।..."
অভিনেত্রীর স্পষ্ট কথা, "আমি কোনও ভুল করিনি। আমার লুকোনোর কিছু নেই। আমি সবসময়ে সত্যের পাশেই থাকব।" পাশাপাশি যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে নিকিতার মন্তব্য, "এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ। আর আপনারা জানেন যে, আমি ঠিক বলছি।" আসলে এই ঘটনার পরই নিকিতাকে যৌন হেনস্তার অভিযোগ তুলে ওই মহিলা ভক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন নেটপাড়ার একাংশ। কিন্তু পালটা কিনা কাঠগড়ায় দাঁড়াতে হয় অভিনেত্রীকেই। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন নিকিতা রাওয়াল।
