shono
Advertisement

Breaking News

করিনার প্রেমিক ছিলেন কেআরকে, সৌজন্যে কঙ্গনা রানাউত!

এও হতে পারে? ব্যাপারটা কী? The post করিনার প্রেমিক ছিলেন কেআরকে, সৌজন্যে কঙ্গনা রানাউত! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM Oct 16, 2017Updated: 07:09 PM Sep 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিনার প্রেমিক ছিলেন কামাল আর খান৷ চার বছর ধরে সম্পর্ক ছিল দু’জনের মধ্যে৷ এবারে এই দাবিটাও করে বসলেন স্বঘোষিত ফিল্ম সমালোচক৷ নিজের বক্তব্য প্রমাণ করার জন্য মাত্র একটিই ছবি রয়েছে তাঁর কাছে৷ তা প্রয়োগ করেই টুইটারে এই বোমা ফাটিয়েছেন কেআরকে৷

Advertisement

[নির্লজ্জ সেলফি! ফের নেটদুনিয়ার রোষে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী]

এই ছবি আপলোড হওয়ার পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ অনেকেরই প্রশ্ন, এও কী সম্ভব? উত্তর হল না এমনটা সত্যিই সম্ভব নয়৷ এটা কেআরকে’ও জানেন৷ মিথ্যে এই টুইটটি আসলে তিনি করেছেন কঙ্গনা রানাউতকে ব্যঙ্গ করে৷ হৃতিক-কঙ্গনা নিয়ে বলিউডে জল্পনা তুঙ্গে৷ বি-টাউনে রীতিমতো দু’টি শিবির তৈরি হয়ে গিয়েছে৷ নিজের পক্ষ সুনিশ্চিত করতে গিয়েই এভাবে মিথ্যে টুইট করে কঙ্গনার সমালোচনা করতে গিয়েছিলেন কেআরকে৷ আর তাতেই নেটদুনিয়ায় ফের ঝড় তুলেছেন তিনি৷

[কঙ্গনা-বিতর্ক গড়াল আদালত পর্যন্ত, মানহানির মামলা আদিত্য-জারিনার]

কস্মিনকালে বলিউডে দু-একটি সিনেমা করেছিলেন বটে কিন্তু বিতর্কের মাধ্যমে খবরের শিরোনামে নিজের স্থান আজও ধরে রেখেছেন কেআরকে৷ সেলিব্রিটিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করাই তাঁর লাইমলাইটে থাকার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে৷ এবারেও তাই করতে গিয়েছিলেন৷ কিন্তু তাঁর এই ব্যঙ্গ বেগম করিনার বোধহয় মোটেও পছন্দ হবে না৷ তবে কয়েকজন নেটিজেনের বেশ মনে ধরেছে এই ব্যঙ্গ৷ আবার কয়েকজন স্বঘোষিত ফিল্ম সমালোচককে তুলোধনা করতেও ছাড়েননি৷

[ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রকেই বিয়ে করতে চলেছিলেন হেমা মালিনী!]

The post করিনার প্রেমিক ছিলেন কেআরকে, সৌজন্যে কঙ্গনা রানাউত! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement