shono
Advertisement

বিয়ে করছেন প্রভাস! দিনক্ষণ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’

অনুষ্কার সঙ্গেই কি বিয়ে করছেন প্রভাস?
Posted: 06:45 PM Apr 15, 2022Updated: 07:02 PM Apr 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বলিউডের এই হাই-ফাই বিয়ে নিয়ে কয়েকদিন থেকেই শোরগোল ছিল গোটা বলিউডে। আর এবার নাকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজতে চলেছে সানাই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘বাহুবলী’ প্রভাস! তবে বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও, প্রভাস কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement

গপ্পোটা হল, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে প্রভাসকে সাংবাদিকরা সোজাসুজি প্রশ্ন করেন বিয়ে নিয়ে। প্রভাস স্পষ্ট জানান, ”যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই। বিয়ে আমি খুব শীঘ্রই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।”

[আরও পড়ুন: সাত নয়, চার পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া, জানেন কেন?]

দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে গুঞ্জন তুঙ্গে। এমনকী, কয়েক মাস আগে রটে গিয়েছিল অনুষ্কা শেট্টি ও প্রভাসের বিয়ে নাকি পাকা। তবে এই নিয়ে অনুষ্কা ও প্রভাস স্পষ্টই জানিয়ে ছিলেন তাঁরা শুধুই বন্ধু।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল প্রভাস অভিনীত ছবি ‘রাধে শ্যাম’। ছবিটি বক্স অফিসে ব্যবসা করলেও, সিনেপ্রেমীরা একেবারেই পছন্দ করেননি এই ছবি। তবে প্রভাসের হাতে রয়েছে বেশ কয়েকটা ছবি। যার মধ্যে একটির পরিচালক বাহুবলী ও আর আর আর খ্যাত পরিচালক এস এস রাজামৌলি।

[আরও পড়ুন: বিয়ে মিটতেই শাহরুখের গানে নেচে উঠলেন রণবীর-আলিয়া, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement