shono
Advertisement
Rakhi Sawant

'চাইলে গোবিন্দাকে জ্যান্ত পুঁততেন বা বিষ খাওয়াতেন, কিন্তু...', সুনীতাকে নিয়ে বিস্ফোরক রাখি!

Govinda Sunita Divorce: স্বামীকে 'সুগার ড্যাডি' বলে তোপ দাগার দিন দুয়েক বাদেই ডিভোর্স মামলা প্রত্যাহার করায় সুনীতাকে বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে। এমনকী 'নাটকবাজ' বলেও কটুক্তি করা হচ্ছে গোবিন্দাপত্নীকে। এমন আবহে রাখি সাওয়ান্তের মন্তব্যে সোশাল পাড়ায় ঝড়।
Published By: Sandipta BhanjaPosted: 03:17 PM Aug 21, 2026Updated: 03:58 PM Aug 21, 2026

বুধবারই বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে ডিভোর্স মামলা প্রত্যাহার করেছেন সুনীতা আহুজা। এরপর থেকেই গোবিন্দাপত্নীকে নিয়ে কটাক্ষ, সমালোচনার ঝড়! প্রশ্ন উঠেছে, বিবাহ বিচ্ছেদের মামলা যদি তুলেই নিতে হত, তাহলে দায়ের করলেনই বা কেন? আর কেনই বা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবে স্বামীর বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে গেলেন? খোদ গোবিন্দার ম্যানেজার কড়া ভাষায় সুনীতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়েছেন, 'এত্ত তামাশার দরকার কি ছিল?' এহেন কটাক্ষের ঝড়ের মাঝেই গোবিন্দাপত্নীকে নিয়ে বিস্ফোরক রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।

Advertisement

"চাইলে সুনীতাজি গোবিন্দাকে নীল ড্রামে ভরতে পারতেন। চাইলে গোবিন্দাজিকে পাহাড়ে নিয়ে গিয়ে উঁচু থেকে ধাক্কা মারতে পারতেন।..." 

'হিরো নম্বর ওয়ান'-এর ঘরভাঙা, পরকীয়ার গুঞ্জনের মাসখানেক ধরেই সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। গোবিন্দা-সুনীতার সাংসারিক কলহ বর্তমানে সিনেপাড়ার ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন এতে আরও ঘৃতাহূতি করেছে, বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে স্বামীকে 'সুগার ড্যাডি' বলে তোপ দাগার দিন দুয়েক বাদেই ডিভোর্স (Govinda Sunita Divorce) মামলা প্রত্যাহার করায় সুনীতাকে বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে। এমনকী 'নাটকবাজ' বলেও কটুক্তি করা হচ্ছে তাঁকে। এমন আবহেই গোবিন্দাপত্নীর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত।

বুধসকালে ছেলে যশবর্ধনকে নিয়ে থমথমে মুখে আদালতে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।

পাপারাজ্জিদের সামনেই সুনীতার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। শুধু তাই নয়, এহেন কঠিন পরিস্থিতিতে তাঁকে তারকা স্বামীর ২০০ কোটির সম্পত্তির দিকে নজর দেওয়ার পরামর্শ দেন রাখি। এরপর ছবিশিকারীদের মুখোমুখি হয়ে বিতর্কিত মডেল-অভিনেত্রী যে মন্তব্য করেন, তা চর্চার শিরোনামে। রাখি বলেন, "চাইলে সুনীতাজি গোবিন্দাকে নীল ড্রামে ভরতে পারতেন। চাইলে গোবিন্দাজিকে পাহাড়ে নিয়ে গিয়ে উঁচু থেকে ধাক্কা মারতে পারতেন। চাইলে চায়ে বিষও মেশাতে পারতেন। চাইলে জ্যান্ত পুঁতে দিতে পারতেন। কিন্তু সুনীতা তো গোবিন্দাকে সত্যিকারের ভালোবাসেন।" রাখি সাওয়ান্তের এহেন মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই একাংশ তাঁকে সমর্থন জানিয়েছেন, কারও বা আবার পরামর্শ, 'ওদের সংসারে নাক গলাচ্ছেন কেন?'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement