shono
Advertisement
Ram Charan

ছেলের কন্যাসন্তানে অখুশি ছিলেন চিরঞ্জীবী, দ্বিতীয়বার বাবা হচ্ছেন রামচরণ, এবার কি পুত্রসন্তান চান?

এই বিতর্কের শুরু হয়েছিল বছরের শুরুতেই।
Published By: Arani BhattacharyaPosted: 03:03 PM Oct 23, 2025Updated: 03:11 PM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে ভারতীয় বিনোদুনিয়ার বহু তারকাই ঘরে নতুন সদস্য আসার সুখবর দিয়েছেন। কেউ আবার এই বছরেই নতুন বাবা-মা হয়েছেন। সেই আবহে এবার ঘরে নতুন সদস্য আসার ইঙ্গিত দিলেন দক্ষিণী তারকা রামচরণ। সোশাল মিডিয়ায় এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাগ করে নিয়েছেন তাঁরা। সেখানে রামচরণ ও উপাসনাকে শুভেচ্ছায় ভরিয়েছেন সকলে। তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বহু নেটিজেনের প্রশ্ন তুলেছেন, বাবা চিরঞ্জীবীর নাতি কোলে পাওয়ার ইচ্ছা থেকেই ফের বাবা হওয়ার সিদ্ধান্ত নিলেন রামচরণ?

Advertisement

এই বিতর্কের শুরু হয়েছিল বছরের শুরুতেই। ছেলে রামচরণের কন্যাসন্তান হওয়ার খবরে যে অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জীবী বেশ অখুশি তা জনসমক্ষেই বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, "আমি ভীত দ্বিতীয়বার রামচরণ বাবা হলে যেন আবারও কন্যাসন্তানের জন্ম না দেয়। আমি চাই ও এবার অন্তত একটি পুত্রসন্তানের জন্ম দিক। যাতে আমাদের পরিবারের ঐতিহ্য বজায় থাকে। আমি যখন আমার বাড়িতে থাকি তখন আমার মনে হয় না যে, আমি আমার নাতনিদের সঙ্গে রয়েছি। আমার মনে হয় যেন আমি একটা লেডিজ হস্টেলে রয়েছি।" চিরঞ্জীবীর এই মন্তব্য রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। এবার কি সেই কথা মাথায় রেখেই দ্বিতীয়বার বাবা হচ্ছেন রামচরণ? তাঁর স্ত্রী উপাসনার পোস্ট দেখে সকলের মনেই এই প্রশ্ন জেগেছে।

এদিন দীপাবলির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে উপাসনা ক্যাপশনে লেখেন, 'এই দীপাবলিতে আলো, ভালোবাসা, আশির্বাদ সবটাই আমাদের পরিবারে দ্বিগুণ হয়ে আসছে। আর তাই আমাদের এবং আমাদের পরিবারের জন্য এই উৎসব এবারে ভীষণই স্পেশাল। আমরা জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছি।' উপাসনার সেই ভিডিও নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, বিয়ের পর সন্তান নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে দীর্ঘ বছর সময় নিয়েছিলেন রামচরণ ও উপাসনা। বিয়ের দশ বছরের মাথায় কন্যাসন্তান ক্লিন কারা কোনিডেলা আসে তাঁদের ঘর আলো করে। মেয়ের বয়স দুই হতে না হতেই তাঁদের ঘরে আসছে ফের নতুন সদস্য। তবে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেও ঘরে নতুন সদস্য আসার আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেননি দম্পতি। তবে তা না করলেও জল্পনার শুরুয়াত উপাসনার পোস্ট থেকেই। সেখান থেকেই এই গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রামচরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুভেচ্ছা জানানোর পাশাপাশি বহু নেটিজেনের প্রশ্ন তুলেছেন, বাবা চিরঞ্জীবীর নাতি কোলে পাওয়ার ইচ্ছা থেকেই ফের বাবা হওয়ার সিদ্ধান্ত নিলেন রামচরণ?
  • ছেলে রামচরণের কন্যাসন্তান হওয়ার খবরে যে অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জীবী বেশ অখুশি তা জনসমক্ষেই বুঝিয়েছিলেন।
  • তিনি বলেছিলেন যে, 'আমি ভীত দ্বিতীয়বার রামচরণ বাবা হলে যেন আবারও কন্যাসন্তানের জন্ম না দেয়।'
Advertisement