shono
Advertisement

Breaking News

Ranbir Kapoor Ramayana

'অ্যানিম্যাল' রণবীরকে রাম হিসেবে মেনে নেব না! কেন আপত্তি তুললেন রামানন্দ সাগরের নাতি?

কাপুরনন্দনের 'মর্যাদা পুরুষোত্তম' অবতার দেখে ফুলমার্কস বসিয়েছিলেন রামানন্দ সাগরের 'রাম' অরুণ গোভিল। কিন্তু এবার টেলিপর্দার শ্রেষ্ঠ 'রামায়ণে'র স্রষ্টাই কিনা রণবীরকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন!
Published By: Sandipta BhanjaPosted: 07:38 PM Sep 08, 2026Updated: 07:38 PM Sep 08, 2026

গোড়া থেকেই রণবীর কাপুরের 'রাম' অবতার ঘিরে চরম বিতর্ক! রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ ‘গোমাংস ভক্ষণ করা’ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। প্রশ্ন উঠেছিল, 'অ্যানিম্যাল'-এ নৃশংস চরিত্রে দেখার পর কাপুরনন্দনকে কীভাবে রামের ভূমিকায় মেনে নেবেন দর্শক? সেই বিতর্কযজ্ঞে এবার ঘৃতাহূতি করল রামানন্দ সাগরের নাতি শিব সাগর।

Advertisement

রণবীর কাপুর নিজেও জানিয়েছিলেন যে, ‘মর্যাদা পুরুষোত্তমে’র চরিত্রে চিত্রায়নের জন্য গোড়ার দিন থেকেই রামানন্দ সাগরের ‘রামায়ণ’ দেখে প্রস্তুতি নিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতে রামানন্দের রামায়ণই যে তাঁর অন্যতম 'মেন্টর' হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য। অতঃপর বলিউডের বিগবাজেট মহাকাব্যের ঝলকে দেখে তাঁর উত্তরসূরীর কী মত? কৌতূহল অস্বাভাবিক নয়।

আটের দশকে রামানন্দ সাগরের 'রামায়ণ' সিরিয়াল আসমুদ্রহিমাচলের মন জয় করেছিল। কয়েক দশক আগে তাঁর হাত ধরেই অরুণ গোভিল, সুনীল লহরী, দীপিকা চিখলিয়ারা আপামর ভারতবাসীর টেলিভিশনের পর্দায় পৌঁছে দিয়েছিলেন এই মহাকাব্য। রণবীর কাপুর নিজেও জানিয়েছিলেন যে, ‘মর্যাদা পুরুষোত্তমে’র চরিত্রে চিত্রায়নের জন্য গোড়ার দিন থেকেই রামানন্দ সাগরের ‘রামায়ণ’ দেখে প্রস্তুতি নিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতে রামানন্দের রামায়ণই যে তাঁর অন্যতম 'মেন্টর' হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য। অতঃপর বলিউডের বিগবাজেট মহাকাব্যের ঝলকে দেখে তাঁর উত্তরসূরীর কী মত? সেই কৌতূহল অস্বাভাবিক নয়। এবার নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা নিয়ে মুখ খুললেন টেলিপর্দার শ্রেষ্ঠ 'রামায়ণ'-এর স্রষ্টা রামানন্দ সাগরের নাতি শিব সাগর। সোজাসাপটা জানিয়ে দিলেন, 'অ্যানিম্যাল' ছবিতে দেখার পর রণবীর কাপুরকে মোটেই রাম হিসেবে মেনে নেবেন না তিনি। ঠিক কী বলছেন রামানন্দ সাগরের উত্তরসূরী?

রামের চরিত্রে রণবীর কাপুর 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিব সাগর জানান, "রণবীরের কাস্টিং বাদ দিলে বাকি প্রত্যেকটি চরিত্রের কাস্টিং আমার বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি ওঁকে রাম হিসেবে মেনে নিতে পারছি না। কারণ 'অ্যানিম্যাল' সিনেমার পর রণবীরকে ভগবান রাম হিসেবে দেখা আমার পক্ষে কঠিন। আমার মনে হয়, রামের চরিত্রের জন্য একেবারে নতুন কোনও অভিনেতাকে নির্বাচন করা উচিত ছিল।" তবে কাপুরনন্দনের অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তোলেননি শিব। বরং তিনি স্পষ্ট জানান, "রণবীরকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি। খুব ভালো অভিনেতা। ব্যক্তিগতভাবে ওঁর বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। তবে আমার মনে হয়, এই ছবিতে ওঁকে কাস্ট করা হয়েছে মূলত মার্কেটিংয়ের কথা মাথায় রেখেই। হয়তো রণবীরকে কাস্ট না করলে মার্কেটে এত ভালো সাড়া পাওয়া যেত না। তবে আমার ব্যক্তিগত মত হল, এই ধরনের চরিত্রে নতুন মুখ নেওয়াই ভালো।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement